Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোমবার বসছে সংসদ, মোদী সরকারের এজেন্ডা নিয়ে সংশয়ে বিরোধীরা

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সংসদের বিশেষ অধিবেশন (Parliament session) বসছে। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। রবিবার অধিবেশন নিয়ে প্রথামাফিক সর্বদলীয় বৈঠক হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে সরকার চারটি বিল পেশের কথা জান

সোমবার বসছে সংসদ, মোদী সরকারের এজেন্ডা নিয়ে সংশয়ে বিরোধীরা

শেষ আপডেট: 18 September 2023 08:28

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সংসদের বিশেষ অধিবেশন (Parliament session) বসছে। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। রবিবার অধিবেশন নিয়ে প্রথামাফিক সর্বদলীয় বৈঠক হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে সরকার চারটি বিল পেশের কথা জানিয়েছে। এছাড়া সংসদের ৭৫ তম বর্ষ উদযাপন নিয়েও আলোচনা হবে।

বিরোধীরা আদানি ইস্যু-সহ একাধিক বিষয়ে আলোচনা দাবি করলেও বিগত দিনের মতোই সরকারপক্ষ নীরব থেকেছে। কিন্তু বিরোধীদের আশঙ্কা, ঘোষিত এজেন্ডাই সব নয়। আরও কিছু বিষয় অধিবেশনে সরকার পেশ করবে। আসন্ন লোকসভা ভোটের আগে বিরোধীদের বিপাকে ফেলার মঞ্চ হিসাবে ব্যবহার করা হতে পারে বিশেষ অধিবেশনকে।

সংসদে (Parliament session) গুরুত্বপূর্ণ নয়টি বিষয়ে আলোচনা চেয়ে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী সপ্তাহ দুই আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন। প্রধানমন্ত্রীকে লেখা চিঠির জবাব দিয়েছিলেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। জবাবি চিঠিতে অবশ্য ইস্যুগুলি সম্পর্কে সরকারের সিদ্ধান্ত উহ্যই ছিল।

এখনও পর্যন্ত যে তিনটি বিল বিশেষ অধিবেশনে (Parliament session) পেশ করার কথা আছে তারমধ্যে নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলটি অন্যতম। ওই বিলে কমিশনারদের নিয়োগের বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রী তথা সরকারের হাতে থাকছে। ঠিক হয়েছে বিরোধীরা জোরদার বিরোধিতা করবে বিলটির।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে বিলটির বিষয়ে দলীয় সাংসদদের সঙ্গে কথা বলেছেন। স্পেন থেকে তিনি দলের প্রবীণ সাংসদদের বলছেন, বিলটির বিষয়ে জোরালো আপত্তি সংসদে নথিভুক্ত করতে। নির্বাচন প্রক্রিয়ায় তাঁর অতীতের লড়াইয়ের কথা স্মরণে রেখেই তৃণমূল নেত্রী এই নির্দেশ দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোয় নতুন প্রকল্প ঘোষণা কেন্দ্রীয় সরকারের, শ্রমিকরা উপকৃত হবেন

তবে বিলের বিষয়ে ইস্যু ভিত্তিক সিদ্ধান্ত নেবে বিরোধীরা। প্রাথমিক আলোচনায় ঠিক হয়েছে, মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর চেষ্টা হলে ইন্ডিয়া জোটের শরিকেরা তাদের নিজ নিজ অবস্থান থেকে কথা বলবেন। কারণ, ওই বিল নিয়ে আরজেডি, জেডিইউ, সমাজবাদী পার্টির আপত্তি আছে। ইন্ডিয়া জোটে ফাটল ধরাতেই বিলটি বিশেষ অধিবেশনে পেশ করতে পারে সরকার, এমনটাই মনে করছে বিরোধী নেতাদের অনেকেই।


```