Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আত্মঘাতী পুলিশকর্মীর মানসিক স্বাস্থ্য কেমন ছিল? তদন্তে সেটাও দেখা হবে, জানালেন সিপি

দ্য ওয়াল ব্যুরো: পার্কসার্কাসে (Park Circus)পুলিশের গুলিতে নিহত হন এক মহিলা। আত্মঘাতী হন সেই পুলিশকর্মীও। কিন্তু কেন এমন করলেন ওই পুলিশকর্মী, সেই নিয়ে তদন্ত করে দেখা হবে বলে জানালেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল (Vinit Goyel)। তিনি

আত্মঘাতী পুলিশকর্মীর মানসিক স্বাস্থ্য কেমন ছিল? তদন্তে সেটাও দেখা হবে, জানালেন সিপি

শেষ আপডেট: 10 June 2022 11:55

দ্য ওয়াল ব্যুরো: পার্কসার্কাসে (Park Circus)পুলিশের গুলিতে নিহত হন এক মহিলা। আত্মঘাতী হন সেই পুলিশকর্মীও। কিন্তু কেন এমন করলেন ওই পুলিশকর্মী, সেই নিয়ে তদন্ত করে দেখা হবে বলে জানালেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল (Vinit Goyel)। তিনি আরও জানান, ওই পুলিশকর্মীর মানসিক অবস্থা ঠিক ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।

শুক্রবার দুপুরে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা চোদুপ লেপচা নামে এক পুলিশকর্মী আচমকাই নিজের সার্ভিস রাইফেল দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন। স্থানীয় সূত্রে খবর, প্রায় ১৬ রাউন্ড গুলি চালিয়েছিলেন তিনি। সেই গুলির আঘাতেই প্রাণ যায় এক মহিলা বাইক আরোহীর। তারপরই নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মঘাতী হন তিনি।

জানা গেছে, নিহত মহিলার নাম রিমা সিং। হাওড়ার দাস নগরের বাসিন্দা তিনি। এদিন একটি অ্যাপ ক্যাবে করে ওই পথেই যাচ্ছিলেন তিনি। পুলিশকর্মীর ছোড়া গুলি গিয়ে লাগে ওই মহিলার পিঠে। সেই গুলিতেই আহত হন বাইক চালকও।

কিন্তু ওই পুলিশকর্মী চোদুপ লেপচা কেন এমন কাণ্ড ঘটালেন? ঘটনাস্থল পরিদর্শনে এসে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, "গত বছরই চোদুপ লেপচা পুলিশ ফোর্সে যোগ দেন। গত পরশুই তিনি ছুটি থেকে ফিরে ডিউটিতে যোগ দিয়েছিলেন। তবে তাঁর মানসিক অবস্থা ঠিক ছিল কিনা তা তদন্তে সেটাও দেখা হবে।"

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এমনিতেই সকাল থেকে নবী মহম্মদ অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে পার্কসার্কাস সেভেন পয়েন্টে বিক্ষোভ অবস্থান চলছে। তার মধ্যেই এই ঘটনা ঘটায় এলাকা প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

গুলি করা পুলিশকর্মী কি অবসাদে ছিলেন? ছুটি কাটিয়ে পরশু যোগ দিয়েছিলেন কাজে


```