Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডাক্তার কাফিল খানের কাছে আমি ক্ষমাপ্রার্থী, এতে কোনও লজ্জা নেই! টুইট করলেন পরেশ রাওয়াল

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসক কাফিল খানের কাছে ক্ষমা চাইলেন প্রাক্তন সাংসদ তথা বিখ্যাত বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। প্রায় দু'বছর আগে, গোরক্ষপুরের সরকারি হাসপাতালের ডাক্তার কাফিল খানের বিরুদ্ধে গাফিলতির কারণে ৬০টির বেশি শিশুর মৃত্যুর ঘটনার অভিযোগ

ডাক্তার কাফিল খানের কাছে আমি ক্ষমাপ্রার্থী, এতে কোনও লজ্জা নেই! টুইট করলেন পরেশ রাওয়াল

শেষ আপডেট: 2 October 2019 16:16

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসক কাফিল খানের কাছে ক্ষমা চাইলেন প্রাক্তন সাংসদ তথা বিখ্যাত বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। প্রায় দু'বছর আগে, গোরক্ষপুরের সরকারি হাসপাতালের ডাক্তার কাফিল খানের বিরুদ্ধে গাফিলতির কারণে ৬০টির বেশি শিশুর মৃত্যুর ঘটনার অভিযোগ এনেছিল উত্তরপ্রদেশের যোগী সরকার। সম্প্রতি সেই সমস্ত অভিযোগ থেকে কাফিল খানকে ক্লিনচিট দিয়েছে সিবিআই। এর পরেই সারা দেশে সমালোচনার ঝড় বয়ে গেছে। প্রশ্ন উঠেছে, কাফিল খানের চরম অপমানের এবং বীভৎস যন্ত্রণার এই দু-দুটো বছরের ক্ষতি কী ভাবে পূরণ হবে। নিজের টুইটারে কাফিল খানকে ট‍্যাগ করে পরেশ রাওয়াল লেখেন, "যখন কেউ ভুল করে তখন ক্ষমা চেয়ে নেওয়ার মধ্যে কোনও লজ্জা থাকে না... আমি ক্ষমাপ্রার্থী ডাক্তার কাফিল খানের কাছে।" দেখুন সেই টুইট। https://twitter.com/SirPareshRawal/status/1179259215527006209?s=17

২০১৭ সালের ১০ ও ১১ই আগস্ট, মাত্র দু'দিনে গোরক্ষপুরের বিআরডি সরকারি হাসপাতালে ৬৩টি শিশুর মৃত্যু হয়। ওই হাসপাতালের শিশু বিভাগে কর্তব্যরত ছিলেন ডাক্তার কাফিল খান। শিশুদের ওয়ার্ডে হঠাৎ কৃত্রিম অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে এতগুলো শিশুর মৃত্যু হয়। এই সংখ্যা আরও বাড়ত, যদি না কাফিল খান নিজের উদ্যোগে কয়েকটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে কিছু বাচ্চার প্রাণ বাঁচাতেন।

কিন্তু এ জন্য প্রশংসা দূরের কথা, তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ এনে বরখাস্ত করা হয় তাঁকে। পরে গ্রেফতার করা হয় কাফিল খানকে। ন'মাস জেলও খাটেন তিনি। সম্প্রতি এ বিষয়ে সরকারের তদন্তের পরে সিবিআই ঘোষণা করেছে, গোরক্ষপুরের শিশুমৃত্যুর ঘটনায় ডাক্তার কাফিল খানের কোনও গাফিলতি ছিল না। হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের ঘাটতির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল। ওই রিপোর্টে আরও জানানো হয়েছে, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের ঘাটতির কথা সিনিয়র ডাক্তারদের জানিয়েও ছিলেন কাফিল খান। এমনকি ব‍্যক্তিগত ভাবে সাতটি অক্সিজেন সিলিন্ডার কিনেছিলেন তিনি। যে কারণে শিশুমৃত্যু আটকানো সম্ভব হয়েছিল। তাঁর বিরুদ্ধে প্রাইভেটে প্র্যাকটিসের যে অভিযোগ উঠেছিল, তাও নাকচ করেছে সিবিআই। তবে এই বিপর্যয়ে কাফিল খানের ভূমিকার প্রশংসায় যখন ঝড় উঠেছিল তখনও টুইট করেছিলেন পরেশ রাওয়াল। কাফিল খানকে ব‍্যঙ্গ করে লিখেছিলেন, "উনি নায়ক হতে পারেন, তবে সেটা কেবল চির-সক্রিয় ঘুণপোকাদের বংশের চোখে।" কয়েক মাস আগে কলকাতায় এসে বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন কাফিল খান। বিমানবন্দর থেকে ফেসবুক লাইভ করে সরাসরি সে ঘটনা দেখিয়েছিলেন তিনি। তখনও কাফিল খানের সমালোচনা করে পরেশ রাওয়াল বলেছিলেন, "সব সময়ে নির্যাতিতের ভূমিকা পালন করা বন্ধ করুন।" সেই পরেশ রাওয়ালই ফের টুইট করে ক্ষমা চাইলেন কাফিলের কাছে। তাঁর এই সৌজন্য মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।

```