Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কয়েকশো ছাত্রকে অপহরণ করল বন্দুকবাজের দল! নাইজেরিয়ার ঘটনায় দিশাহারা অভিভাবকরা

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের মধ্যে হামলা চালিয়ে কয়েকশো ছাত্রকে অপহরণ করল বন্দুকবাজের দল! নাইজেরিয়ার ক্যাটসিনা প্রদেশের কাঙ্কারা শহরের এই ঘটনায় শোকে-আতঙ্কে বিহ্বল অভিভাবকরা। সরকারি সূত্রের খবর, কাঙ্কারার ওই স্কুল থেকে ছাত্রদের যারা অপহরণ করেছে

কয়েকশো ছাত্রকে অপহরণ করল বন্দুকবাজের দল! নাইজেরিয়ার ঘটনায় দিশাহারা অভিভাবকরা

শেষ আপডেট: 13 December 2020 16:13

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের মধ্যে হামলা চালিয়ে কয়েকশো ছাত্রকে অপহরণ করল বন্দুকবাজের দল! নাইজেরিয়ার ক্যাটসিনা প্রদেশের কাঙ্কারা শহরের এই ঘটনায় শোকে-আতঙ্কে বিহ্বল অভিভাবকরা।

সরকারি সূত্রের খবর, কাঙ্কারার ওই স্কুল থেকে ছাত্রদের যারা অপহরণ করেছে তাদের সঙ্গে গুলি যুদ্ধ চলেছে সেনার। ছাত্রদের উদ্ধার করার সবরকম চেষ্টা চলছে।

এতে অবশ্য কোনওভাবেই উদ্বেগ কমছে না অভিভাবকদের। জাইরা শহরের বাসিন্দা আবুবকর লাওয়াল খবর পেয়ে ছুটে এসেছেন। তাঁর ১৬ ও ১৭ বছরের দুই ছেলে, আনাস ও বুহারি অপহৃত হয়েছে। তিনি বলেন, "ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আমার বাচ্চারা ফিরে আসুক।"

একটি সূত্রের খবর, একটি জঙ্গল এলাকায় নিয়ে গিয়ে বন্দি করা হয়েছে সমস্ত ছাত্রকে। কয়েক জন ছেলেকে সেখান থেকে পালাতেও দেখা গিয়েছে। তবে ঠিক কত সংখ্যায় ছাত্র এখনও বন্দি, তার কোনও আন্দাজ নেই এখনও। এমনকি এখনও সরকারের কাছে কোনও দাবিদাওয়াও করা হয়নি দুষ্কৃতীদের তরফে।

স্থানীয় সূত্রের খবর, সশস্ত্র এই দুষ্কৃতীদের উৎপাত এই প্রথম নয়। বিশেষ করে উত্তর-পশ্চিম নাইজেরিয়া এলাকায় এই দুষ্কৃতীরা প্রায়ই আক্রমণ করে সাধারণ মানুষদের। চুরি, ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ চাওয়া-- এসব ঘটেই থাকে।

বেশ কয়েক মাস ধরেই নাইজেরিয়ায় এই ধরনের অশান্তি বাড়ছে। আফ্রিকার সবচেয়ে ঘনবসতি এই শহরে যেন বাড়ছে কট্টরপন্থী ইসলামিস্ট জঙ্গিদের উৎপাত, তেমনই বাড়ছে আরও নানা অপরাধ। বাড়ছে হানাহানি, খুনখারাপি। সরকারের পর্যাপ্ত নজর নেই বলেই অভিযোগ সাধারণের।

কিন্তু এইবার একসঙ্গে এত ছাত্রের অপহৃত হওয়ার ঘটনায় বেশ প্রভাব পড়েছে সব মহলেই।


```