Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমাদের ছেলে মিরাজ রাঠোর, বায়ুসেনার সম্মানে সন্তানের এমনই নাম রাখলেন আজমীরের দম্পতি

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনাকে সম্মান জানাতে, সদ্যোজাত পুত্রসন্তানের নাম মিরাজ রাখলেন মা-বাবা! বুধবার রাজস্থানের আজমীরের এই ঘটনায় প্রশংসার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায়। ২৬ তারিখে পুত্র সন্তানের জন্ম দেন শ্রীমতি রাঠোর। ওই দিনই ভোর রাতে পাক

আমাদের ছেলে মিরাজ রাঠোর, বায়ুসেনার সম্মানে সন্তানের এমনই নাম রাখলেন আজমীরের দম্পতি

শেষ আপডেট: 27 February 2019 16:21

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনাকে সম্মান জানাতে, সদ্যোজাত পুত্রসন্তানের নাম মিরাজ রাখলেন মা-বাবা! বুধবার রাজস্থানের আজমীরের এই ঘটনায় প্রশংসার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায়। ২৬ তারিখে পুত্র সন্তানের জন্ম দেন শ্রীমতি রাঠোর। ওই দিনই ভোর রাতে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ঢুকে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। ১২ দিন আগে কাশ্মীরের পুলওয়ামায় সেনাবাহিনীর কনভয়ে আত্মঘাতী জইশ জঙ্গি হানায় ৪৪ জন সেনা মারা যাওয়ার ঘটনায় প্রত্যাঘাত হানতেই ২৬ তারিখের এয়ার স্ট্রাইক হয়েছিল। সূত্রের খবর, এই হামলা করা হয় বায়ুসেনার মিরাজ যুদ্ধবিমান দিয়ে। হামলায় খতম হয়েছে প্রায় সাড়ে ৩০০ জঙ্গি। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে জইশের একাধিক শিবির। এই খবরে স্বাভাবিক ভাবেই শান্তির শ্বাস ফেলেছে বহু ভারতবাসী। সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে বায়ুসেনার প্রতি অভিনন্দনে। এর মধ্যেই নতুন ভাবে সম্মান জানালেন আজমীরের রাঠোর দম্পতি। https://twitter.com/ANI/status/1100737845579329536 নবজাতকের বাবা এসএস রাঠোর বলেন, "আমাদের ছেলের নাম মিরাজ রাঠোর। ওর জন্মের দিনেই মিরাজ হানায় খতম হয়েছে অসংখ্য পাক জঙ্গি। সাফল্য পায় ভারতীয় সেনা। ওঁদের সাহসিকতাকে সম্মান জানাতেই নিজের ছেলের নাম রাখলাম ওদের সাফল্য এনে দেওয়া বিশেষ অস্ত্রটির নামে। মিরাজ। ওর নামের মধ্যে দিয়েই জ্বলজ্বল করবে এ দেশের গর্ব। আমরা এটাও আশা করছি, ও বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করবে বীর জওয়ানদের মতোই।"

```