Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবা-মার এইডস হয়েছে, ছোট্ট ছেলেকে ঢুকতে দিল না গোঘাটের স্কুল কর্তৃপক্ষ! একঘরে করল গ্রামও

প্রায় এক মাস আগে ওই গ্রামের এক ব্যক্তির এইচ আই ভি পজিটিভ ধরা পড়ে। জানা যায়, তাঁর স্ত্রীও একই রোগে আক্রান্ত।

বাবা-মার এইডস হয়েছে, ছোট্ট ছেলেকে ঢুকতে দিল না গোঘাটের স্কুল কর্তৃপক্ষ! একঘরে করল গ্রামও

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 30 March 2025 16:38

দ্য ওয়াল ব্যুরো: বাবা-মা এইচআইভি পজিটিভ (HIV)। তাই দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে স্কুলে ঢুকতে দিচ্ছে না কর্তৃপক্ষ। গেটের বাইরে দিয়েই ফিরিয়ে দেওয়া হচ্ছে। স্কুল ছাপিয়ে এই সমস্যা ছড়িয়েছে তাঁদের গ্রামেও। এইচআইভি শুনে অনেকেই নাক সিটকাচ্ছেন। তাঁদের গোটা পরিবার ও আত্মীয় পরিজনদেরও কার্যত বয়কট করেছে স্থানীয়রা। পরিস্থিতি দেখে হতাশ আক্রান্তরা। গোটা ঘটনা গোঘাটের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের।

প্রায় এক মাস আগে ওই গ্রামের এক ব্যক্তির এইচ আই ভি পজিটিভ ধরা পড়ে। জানা যায়, তাঁর স্ত্রীও একই রোগে আক্রান্ত। বিষয়টি জানাজানি হতেই গ্রামের লোকজন তাঁদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। তাঁদের সংস্পর্শে পর্যন্ত আসতে রাজি ছিলেন না। ওই দম্পতি যে পুকুরটি ব্যবহার করতেন, সেটি আর কেউ ব্যবহার করতে চাইছিলেন না। 

এদিকে তাঁর সন্তানকেও এই যন্ত্রণা ভোগ করতে হয়। সে একরত্তি ও একেবারে সুস্থ হলেও স্কুল তাঁকে দূরে সরিয়ে দেয়। অভিযোগ ওঠে, তাঁকে কোনওভাবেই স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রতিদিন গেট থেকে ফিরিয়ে দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা। আক্রান্ত পরিবারের পাশাপাশি তাঁদের কাকা, ভাই-সহ পাঁচটি পরিবারের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন গ্রামের মানুষজন।

বিষয়টি স্কুল শিক্ষা দফতর, স্বাস্থ্য দফতর ও প্রশাসনের কাছে জানিয়েছে ওই পরিবারের সদস্যরা। অভিযোগ, তারপরও সমস্যার সমাধান হয়নি। যদিও স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলে তাদের দাবি, গ্রামের মানুষ, অভিভাবক ও পরিচালন কমিটির চাপে এই সিদ্ধান্ত। প্রধানশিক্ষকের দাবি, তিনি চান ওই ছাত্র স্কুলে আসুক। একই সুর শোনা গেছে স্কুলের পরিচালন কমিটির মুখেও।

জেলা স্বাস্থ্য ও প্রশাসনিক দফতর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এলাকায় সচেতনতামূলক প্রচার বাড়ানো হবে বলে জানানো হয়েছে।


```