Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিভাবকদের লিখিত অনুমতি নিয়ে ছাত্র আসবে স্কুলে, উপস্থিতি নিয়ে কড়াকড়ি নয়, নতুন গাইডলাইন প্রকাশ কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে পঞ্চম দফার আনলক ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রক বলেছিল, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিজেদের সুবিধামতো স্কুল ও কোচিং সেন্টার খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। এরপর সোমবার স্কুল খোলা নিয়ে নির্দেশিকা প্রকাশ

অভিভাবকদের লিখিত অনুমতি নিয়ে ছাত্র আসবে স্কুলে, উপস্থিতি নিয়ে কড়াকড়ি নয়, নতুন গাইডলাইন প্রকাশ কেন্দ্রের

শেষ আপডেট: 5 October 2020 13:29

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে পঞ্চম দফার আনলক ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রক বলেছিল, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিজেদের সুবিধামতো স্কুল ও কোচিং সেন্টার খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। এরপর সোমবার স্কুল খোলা নিয়ে নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। তাতে বলা হয়েছে, অভিভাবকের লিখিত অনুমতি নিয়েই ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারবে। উপস্থিতি নিয়ে কড়াকড়ি করা যাবে না। কেন্দ্রীয় সরকারের স্কুলশিক্ষা ও স্বাক্ষরতা দফতর এদিন এই নির্দেশিকা জারি করে। তাতে বলা হয়েছে, ছাত্রছাত্রীরা ইচ্ছা করলে অনলাইনে ক্লাস করতে পারবে। প্রতিটি ক্লাসরুমকে ভালভাবে স্যানিটাইজ করতে হবে। কোনও আপৎকালীন পরিস্থিতি সৃষ্টি হলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সেজন্য প্রতিটি স্কুলকে টাস্ক ফোর্স গঠন করতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, স্কুলে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। শিক্ষক ও ছাত্রছাত্রীদের অবশ্যই পরতে হবে মাস্ক। স্কুলগুলিকে তৈরি করতে হবে সারা বছরের অ্যাকাডেমিক ক্যালেন্ডার। সেক্ষেত্রে তাদের এনসিইআরটি-র গাইডলাইন মানতে হবে। https://twitter.com/DrRPNishank/status/1313079709773701121 দীর্ঘ ৬ মাস ধরে স্কুল বন্ধ রয়েছে। সরকারি থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনা চলছে অনলাইনে। এমনকি পরীক্ষা পর্যন্ত বাড়িতে বসে অনলাইনে দিতে হচ্ছে ছাত্রছাত্রীদের।এমনিতে রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল, ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের পরবর্তী ক্লাসে ওঠার ক্ষেত্রে সমস্যা হবে না। কোভিড আবহে উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষাও বাতিল করতে হয়েছিল। বাংলায় আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, অক্টোবরের আগে কোনও ভাবেই রাজ্য সরকার ভাববে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, কালীপুজোর পর ভাবা হবে কবে থেকে রাজ্যে স্কুল খুলবে। মুখ্যমন্ত্রী বলেন, স্কুল খোলার পর কী কী বিধি মেনে ক্লাস শুরু হবে, শুরুতেই সব ক্লাস চালু হবে নাকি আগে নবম-দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন শুরু হবে এই ব্যাপারে সরকারের মধ্যে আলোচনা চলছে।

```