Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'পারফেক্ট চাই', বাচ্চাদের কাজে হাত লাগিয়ে ক্ষতিই করছেন অভিভাবকরা, মত শিক্ষকদের

দ্য ওয়াল ব্যুরো: চলছে ইঁদুর দৌড়। ছেলে মেয়েদের (Children) পড়াশুনা নিয়ে সর্বদা চিন্তায় থাকেন বাবা-মায়েরা (Parent)। প্রতিযোগিতার বাজারে ছোট থেকেই বাচ্চাদের সবকিছুতে 'পারফেক্ট' করার নেশায় ছুটছেন অভিভাবকরা। তাই বাচ্চাদের কাজে হাত লাগান তাঁরা। আর

'পারফেক্ট চাই', বাচ্চাদের কাজে হাত লাগিয়ে ক্ষতিই করছেন অভিভাবকরা, মত শিক্ষকদের

শেষ আপডেট: 7 November 2021 12:22

দ্য ওয়াল ব্যুরো: চলছে ইঁদুর দৌড়। ছেলে মেয়েদের (Children) পড়াশুনা নিয়ে সর্বদা চিন্তায় থাকেন বাবা-মায়েরা (Parent)। প্রতিযোগিতার বাজারে ছোট থেকেই বাচ্চাদের সবকিছুতে 'পারফেক্ট' করার নেশায় ছুটছেন অভিভাবকরা। তাই বাচ্চাদের কাজে হাত লাগান তাঁরা। আর তাতেই শিশুদের ভবিষ্যতে বিপদ ডেকে আনছেন বলে মত শিক্ষকদের। প্রাইমারি বা প্রি-প্রাইমারি ক্লাসে শিশুদের হোম টাস্ক দেন শিক্ষকরা। বিশেষত আঁকাআঁকি, হাতের কাজ এইসবই থাকে তাদের। এইসব কাজের মধ্যে দিয়েই শিশুরা শেখে। কিন্তু সেইসব কাজ 'পারফেক্ট' করার জন্য হাত লাগান বাবা-মায়েরা। যাতে তাঁর বাচ্চার কাজ আরও ভালো হয়, কিন্তু সেই চেষ্টাই ক্ষতি করছে শিশুদেরই! বিশেষত, লকডাউন ও করোনার কারণে বন্ধ স্কুল। ছোট থেকে বড় সব ক্লাসই হচ্ছে অনলাইনে। সেখানেই জমা দিতে হচ্ছে বাড়ির কাজ। শিক্ষকদের অলক্ষেই তাই নিজের শিশুদের কাজে হাত লাগাচ্ছেন অভিভাবকরা। অনলাইন ক্লাসের দরুণ এই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। আরও পড়ুন: ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বাধ্যতামূলক, স্কুলগুলোকে কড়া বার্তা সিবিএসই বোর্ডের খাতার ওপর রঙের আঁকিবুঁকি কাটা পছন্দ করেন অনেক বাচ্চাই। তাই বাড়িতে সেইসব কাজই করতে দেন শিক্ষকরা। এতে শিশুদের মধ্যে সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে। তাই পুঁথিগত পড়াশুনার ফাঁকে অতিরিক্ত এইসব কাজে যুক্ত করান শিক্ষকরা। কিন্তু বাবা-মায়েদের এই সাহায্য করার কারণে এই সৃজনশীলতা প্রকাশের অবকাশ থাকে না। যেহেতু বাচ্চারা এই কাজ করে, তাই নিপুণভাবে যে কাজটি সম্পন্ন হবে সেটা আশা করেন না শিক্ষকরা। শুধুমাত্র বাচ্চাদের মধ্যে আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া। এতে বাচ্চারা যেমন আনন্দ পায়, তেমন সৃজনশীলতাও বাড়ে। কিন্তু অভিভাবকরা সবসময় সবকিছুতে 'নৈপুণ্যতা' চান, আর তাতেই হাত লাগান অভিভাবকরা। শিক্ষক মহলের কথায়, বাচ্চারা যত ভুল করবে ততই শিখবে। ধীরে ধীরে সবকিছুই ভালো হবে। কিন্তু প্রতিযোগিতা করতে গিয়ে বাচ্চাদের কোনরকম ভুল করতে দিতে নারাজ অভিভাবকরা। তাতেই শিশুদের শেখার মধ্যে ফাঁক থেকে যাচ্ছে। যা আখেরে ক্ষতিই করছে বাচ্চাদের। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```