Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সন্তান কাছে না থাকলেও রোজ ৫-১০ মিনিট কথা বলতে পারবেন ডিভোর্সি স্বামী বা স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো : বাবা ও মা, উভয়ের থেকেই স্নেহ পাওয়া উচিত শিশুর। এটা শিশুর মানবাধিকার। কোনও শিশুর বাবা-মা যদি আলাদা থাকে অথবা যদি তাঁদের মধ্যে অশান্তি চলে, তা হলে কোর্ট যে কোনও একজনের কাছে সন্তানকে রাখতে বলে। কিন্তু সোমবার সুপ্রিম কোর্ট বলে

সন্তান কাছে না থাকলেও রোজ ৫-১০ মিনিট কথা বলতে পারবেন ডিভোর্সি স্বামী বা স্ত্রী

শেষ আপডেট: 21 January 2020 04:24

দ্য ওয়াল ব্যুরো : বাবা ও মা, উভয়ের থেকেই স্নেহ পাওয়া উচিত শিশুর। এটা শিশুর মানবাধিকার। কোনও শিশুর বাবা-মা যদি আলাদা থাকে অথবা যদি তাঁদের মধ্যে অশান্তি চলে, তা হলে কোর্ট যে কোনও একজনের কাছে সন্তানকে রাখতে বলে। কিন্তু সোমবার সুপ্রিম কোর্ট বলেছে, যাঁরা কাছে সন্তান থাকবে না, তিনিও শিশুটির সঙ্গে দিনে ৫-১০ মিনিট কথা বলার সুযোগ পাবেন। বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসুকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ সোমবার বলে, যখন কোর্ট স্বামী ও স্ত্রী, যে কোনও একজনের হাতে সন্তানের ভার দেয়, তখন অপরজন সন্তানের সঙ্গে কতক্ষণ দেখা করতে পারবেন, তা নির্দিষ্ট করে বলা হয় না। বিচারপতিদের কথায়, "শৈশবে প্রত্যেকের ভালবাসা ও উপযুক্ত রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়। শিশুর বাবা-মা যদি নিজেদের মধ্যে ঝগড়া করেন, তাহলে তাকে বাবা অথবা মা, কোনও একজনের ভালবাসা থেকে বঞ্চিত করা যায় না।" আমেরিকা প্রবাসী এক দম্পতির ডিভোর্সের মামলায় রায় দিতে গিয়ে বেঞ্চ মন্তব্য করে, যদি বাবা-মায়ের কোনও একজনকে সন্তানের কাস্টডি দেওয়া হয়, তবে সেই সঙ্গে অপরজনকেও শিশুটির সঙ্গে যোগাযোগ ও দেখা করার অধিকার দিতে হবে। এর পরেই বিচারপতিরা বলেন, "যদি বিশেষ কোনও পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আলাদা কথা। না হলে বাবা অথবা মা, যিনি সন্তানের কাস্টডি পাননি, তাঁকেও রোজ শিশুটির সঙ্গে ৫-১০ মিনিট দেখা করতে দিতে হবে।"

```