Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কাশ্মীরে কর্মরত সিআরপিএফ জওয়ানদের বিনা খরচে বিমানে যাতায়াতের সুযোগ

দ্য ওয়াল ব্যুরো : পুলওয়ামায় জঙ্গি হানার পরে অভিযোগ উঠেছিল, সিআরপিএফ জওয়ানদের বিমানে শ্রীনগরে পাঠালে তাঁদের মরতে হত না। একটি মহল থেকে অভিযোগ তোলা হয়, সিআরপিএফ থেকে নাকি সরকারের কাছে অনুরোধ করা হয়েছিল যাতে জওয়ানদের বিমানে শ্রীনগর পাঠানো হয়। ক

কাশ্মীরে কর্মরত সিআরপিএফ জওয়ানদের বিনা খরচে বিমানে যাতায়াতের সুযোগ

শেষ আপডেট: 21 February 2019 12:41

দ্য ওয়াল ব্যুরো : পুলওয়ামায় জঙ্গি হানার পরে অভিযোগ উঠেছিল, সিআরপিএফ জওয়ানদের বিমানে শ্রীনগরে পাঠালে তাঁদের মরতে হত না। একটি মহল থেকে অভিযোগ তোলা হয়, সিআরপিএফ থেকে নাকি সরকারের কাছে অনুরোধ করা হয়েছিল যাতে জওয়ানদের বিমানে শ্রীনগর পাঠানো হয়। কিন্তু সরকার তা শোনেনি। জঙ্গি হানার এক সপ্তাহ পরে, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানাল, যে সিআরপিএফ জওয়ানরা কাশ্মীরে কর্মরত, তাঁরা বিনা পয়সায় ছুটিতে বাণিজ্যিক বিমানে চড়ে বাড়ি যেতে পারবেন। ছুটির পরে কাজে যোগ দেওয়ার সময়েও বিনা পয়সায় প্লেনে চড়ে যেতে পারবেন। পুলওয়ামার জঙ্গি হানায় যে সিআরপিএফ কর্মীরা হতাহত হয়েছেন, তাঁরাও ছুটিতে বাড়ি ফিরছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, এই ঘোষণার ফলে ৭ লক্ষ ৮০ হাজার আধা সেনা জওয়ান উপকৃত হবেন। স্বরাষ্ট্রমন্ত্রকের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, দিল্লি-শ্রীনগর, শ্রীনগর-দিল্লি, জম্মু-শ্রীনগর এবং শ্রীনগর-জম্মু সেক্টরে বিমানে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের সকলে বিনা পয়সায় যাতায়াত করতে পারবেন। আধা সেনার কনস্টেবল, হেড কনস্টেবল এবং এএসআই পদের জওয়ানরা আগে ওই সুবিধা পেতেন না। এখন তাঁরাও বাণিজ্যিক উড়ানে নিখরচায় যাতায়াত করতে পারবেন। ছুটি নিয়ে বাড়ি যাওয়ার সময় এবং ছুটির শেষে বাড়ি থেকে ডিউটিতে ফেরার সময় তাঁরা বিমানে উঠলে টাকা লাগবে না। স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, এই সিদ্ধান্তে নিরাপত্তারক্ষী বাহিনী উপকৃত হবে। তাঁদের প্রতি সম্মান দেখানোর জন্য সরকার এই ঘোষণা করেছে। জিতেন্দ্র সিং জম্মু-কাশ্মীরের উধমপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। এর আগে আধা সেনারা বিনা পয়সায় বিমানে ক্যুরিয়ার সার্ভিসের সুযোগ নিতে পারতেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্রের সিদ্ধান্তের কথা শুনে বলেন, সি আর পি এফের জওয়ানদের এয়ার লিফটিং-এর সিদ্ধান্ত আগেই নেওয়া উচিত ছিল। মরার পরে ডাক্তার ডেকে কী লাভ? ইতিমধ্যেই ওদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।  

```