Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অসম জ্বলছে, তাই দিল্লিতে অনুষ্ঠান বাতিল পাপনের

দ্য ওয়াল ব্যুরো: তাঁর রাজ্য অসম জ্বলছে, তাই দিল্লিতে সঙ্গীতানুষ্ঠান বাতিল করলেন গায়ক পাপন। তিনি জানান, নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর থেকেই তাঁর রাজ্য অসম “জ্বলছে, কার্ফুর মধ্যে কাঁদছে”, তাই কয়েকজন ভক্তকে তিনি আনন্দ দিতে পারছেন না

অসম জ্বলছে, তাই দিল্লিতে অনুষ্ঠান বাতিল পাপনের

শেষ আপডেট: 12 December 2019 17:43

দ্য ওয়াল ব্যুরো: তাঁর রাজ্য অসম জ্বলছে, তাই দিল্লিতে সঙ্গীতানুষ্ঠান বাতিল করলেন গায়ক পাপন। তিনি জানান, নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর থেকেই তাঁর রাজ্য অসম “জ্বলছে, কার্ফুর মধ্যে কাঁদছে”, তাই কয়েকজন ভক্তকে তিনি আনন্দ দিতে পারছেন না। ‘মোহ মোহ কে ধাঙ্গে’ ও ‘জিয়েঁ কিউঁ’র মতো গানের জন্য পাপন বিখ্যাত। শুক্রবার দেশের রাজধানী শহরে তাঁর অনুষ্ঠানের কথা ছিল। শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করার জন্য ভক্তদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন টুইট করে। মনের মধ্যে নিজের রাজ্য নিয়ে অস্বস্তি থাকায় তিনি ভক্তদের আনন্দ দিতে পারবেন না বলেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পাপন। তিনি যা লিখেছেন তার তর্জমা করলে হয়, “প্রিয় দিল্লি। আমি দুঃখিত কারণ আগামী কাল ইম্পার্ফেক্টশরের অনুষ্ঠান যোগ দেব না বলে স্থির করেছি। আমার নিজের রাজ্য অসম জ্বলছে, কার্ফুর মধ্যে পড়ে কাঁদছে। এখন আমার মনের যা অবস্থা তাতে আমি আপাদের আনন্দ দিতে পারব না।” পাপনের প্রকৃত নাম হল অঙ্গরাদ মোহান্ত। তিনি বলেন দশকের পর দশক ধরে অবৈধ অনুপ্রবেশ বোঝা হয়ে দাঁড়িয়েছে অসমে, তবে অসমের মানুষজনের কথা শোনা দরকার। তিনি বলেন, “অসমকে জ্বলতে দেখা খুবই বেদনার! মানবতা কষ্ট ভোগ করছে। দশকের পর দশক ধরে অবৈধ অনুপ্রবেশের বোঝা বইছে অসম! আমরা এটা চাই না। উল্টোদিকে, অসমের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং মানুষকে বুঝতে হবে, তাঁদের অস্তিত্বকে বুঝতে হবে। আমাদের কথা ঠিক করে শুনতে হবে।” নাগরিকত্ব বিল বিক্ষোভে এবার গুলি চলল অসমের গুয়াহাটিতে। পুলিশের গুলিতে বৃহস্পতিবার তিন জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। গুয়াহাটিতে ইতিমধ্যেই জারি হয়েছে কার্ফু। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধান্ত হয়, অসমের অন্তত ১০টি জেলায়  আরও ৪৮ ঘণ্টা ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ রাখা হবে। গুজব রুখতে বুধবার ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দিয়েছিল প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উত্তপ্ত অসমে আইনশৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীকে। গুয়াহাটির ইউনিফাইড কমান্ডারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে ওদালগুড়ি, শোণিতপুর , ডিব্রুগড়, ডিমহাস-সহ বেশ কয়েকটি জেলার পুলিশ সুপারদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুয়াহাটির গণেশগুড়িতে বৃহস্পতিবার রাজ্য পুলিশের মহা নির্দেশকের গাড়িতে হামলা হয়েছে। ইট, পাথর দিয়ে ডিজিপির কনভয়ে হামলা করে আন্দোলনকারীরা।

```