Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চেয়ারম্যান অদল-বদলের পরই পানিহাটির তিন কাউন্সিলরকে খুনের হুমকি! নেপথ্যে কারা, খুঁজছে পুলিশ

ইতিমধ্যেই ওই তিন কাউন্সিলর ঘটনা প্রসঙ্গে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। পরপর তিন কাউন্সিলরকে ফোনের সূত্র কোথায়, খোঁজ চলছে।

চেয়ারম্যান অদল-বদলের পরই পানিহাটির তিন কাউন্সিলরকে খুনের হুমকি! নেপথ্যে কারা, খুঁজছে পুলিশ

পানিহাটি পুরসভা

শেষ আপডেট: 24 March 2025 19:17

দ্য ওয়াল ব্যুরো: সদ্য পানিহাটি পুরসভার চেয়ারম্যান (Panihati Chairman) পদে বদল ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপে দীর্ঘ টালবাহানার পর মলয় রায় পদত্যাগ করেছেন। এর পরপরই কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে সর্বসম্মতি নিয়ে চেয়ারম্যান হয়েছেন সোমনাথ দে।

যাবতীয় ব্যাওয়ার-স্যাপার হয়েছে বেশি দিন হয়নি। এই অদল-বদল আবহেই তিন তিনজন কাউন্সিলরকে (Councilor) ফোন করে খুনের হুমকি (Threat) দেওয়ার অভিযোগ উঠল। তাও মাত্র ২৪ ঘণ্টার মধ্যে। তালিকায় রয়েছেন সম্রাট চক্রবর্তী, তাপস দে এবং পানিহাটি পৌরসভার উপ-পৌরপ্রধান সুভাষ চক্রবর্তী।

ইতিমধ্যেই ওই তিন কাউন্সিলর ঘটনা প্রসঙ্গে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। পরপর তিন কাউন্সিলরকে ফোনের সূত্র কোথায়, খোঁজ চলছে।

অনেকদিন ধরেই 'পানিহাটির ফুসফুস' অমরাবতী মাঠকে ঘিরে চাপান উতোর চলছে রাজনৈতিক দলগুলির মধ্যে। যা নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছে।

মাঠ বিক্রি করে বহুতল নির্মাণের খবর ছড়িয়ে পড়লে আন্দোলনে নামেন স্থানীয় বাসিন্দারা। মুখ্যমন্ত্রী-সহ সরকারের বিভিন্ন দফতরে চিঠিও পাঠানো হয়।

অভিযোগ ওঠে মলয় রায়ের বিরুদ্ধেই। যে কারণে ইতিমধ্যে সেখানকার পুরসভার চেয়ারম্যান পদে বদল হয়েছে, নতুন চেয়ারম্যান সোমনাথ দে। যাঁর বিরুদ্ধে আবার আরজি করের নির্যাতিতার মা-বাবা একাধিক অভিযোগ তুলেছেন। এই আবহেই এবার তিন তিনজন কাউন্সিলরকে ফোন করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল।


```