Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাস্তায় মারামারিতে হইচই পড়েছিল, দলের চাপে তরুণীকে ক্যাডবেরি খাওয়ালেন পানিহাটির কাউন্সিলর

প্রকাশ্য রাস্তায় কাউন্সিলরের সঙ্গে মারধরের ঘটনায় এবার মধুরেন সমাপয়েৎ।

রাস্তায় মারামারিতে হইচই পড়েছিল, দলের চাপে তরুণীকে ক্যাডবেরি খাওয়ালেন পানিহাটির কাউন্সিলর

শেষ আপডেট: 14 June 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রকাশ্য রাস্তায় কাউন্সিলরের সঙ্গে মারধরের ঘটনায় এবার মধুরেন সমাপয়েৎ। দলের উচ্চ নেতৃত্বের নির্দেশে তরুণীকে আলিঙ্গন করে ও মিষ্টি মুখ করিয়ে মিটিয়ে নিলেন নিজেদের দ্বন্দ্ব।

মঙ্গলবার পানিহাটিতে এক তরুণীর সঙ্গে মারপিটে জড়ান ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়। সেই ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গোটা পানিহাটিতে। পানিহাটির দণ্ড মহোৎসবতলা ঘাটের কাছে শ্রাবন্তী রায় বাইকে করে যাচ্ছিলেন। ওই তরুণী তখন স্কুটারে করে উল্টোদিক থেকে আসছিলেন। ওই মহিলার স্কুটার এসে লাগে শ্রাবন্তীর বাইকে। শুরু হয় দুজনের বিতণ্ডা।  

ঝগড়া চলাকালীন কাউন্সিলার গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন। অভিযোগ, ওই তরুণীকে একটি চড়ও মারেন। তখনই ওই তরুণী কাউন্সিলরের চুলের মুঠি ধরে রীতিমতো মারপিটে জড়িয়ে পড়েন। বেশ কিছুক্ষণ ধরে চলে মারপিট। পরে স্থানীয়রা এসে ছাড়িয়ে নেন তাঁদের।

সূত্রের খবর, রাস্তায় প্রকাশ্যে দলের কাউন্সিলরের এহেন মারমুখী চেহারা তৃণমূলের উচ্চ নেতৃত্ব মোটেও ভালোভাবে নেননি। তাঁরাই নাকি দলের অন্যান্যদের বিষয়টি বসে মিটিয়ে নিতে বলেন। যেমন বলা তেমন কাজ। অবশেষে কাউন্সিলর শ্রাবন্তী রায় এবং ওই তরুণীকে পার্টি অফিসে ডেকে পাঠানো হয়। সেখানেই তাঁরা নিজেদের মধ্যে কথা বলে সমস্ত গন্ডগোল মিটিয়ে নেন। এরপর একে অপরকে ক্যাডবেরি খাইয়ে নিজেদের সম্পর্ককে মধুর করার অঙ্গীকার নিলেন। দুজনেই জানালেন, যা হয়েছে ঠিক হয়নি। এখন তাঁরা নিজেদের ভুল বুঝে সমস্ত কিছু মিটিয়ে নিয়েছেন।


পানিহাটি পৌর এলাকার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায় কে মনে আছে তো।  যিনি তার কন্যাসম একটি মেয়েকে রাস্তায় শাসন করতে গিয়ে বেধড়ক মার খেলেন। রাস্তার মাঝে চুলের মুঠি ধরে মারামারি মনে পড়ছে। তবে এবার স্থানীয় সেই মেয়েটির সাথে সমস্ত রাগ দ্বন্দ্ব মিটিয়ে নিলেন কাউন্সিলর শ্রাবন্তী রায়।


```