Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাত সকালে ধর্মতলার দোকানে আগুন ঘিরে আতঙ্ক, দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

আর কোথাও 'ফায়ার পকেট' রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

সাত সকালে ধর্মতলার দোকানে আগুন ঘিরে আতঙ্ক, দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

ধর্মতলায় আগুন।

শেষ আপডেট: 1 February 2025 10:09

 
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে বন্ধ দোকানের ভেতর থেকে গল গল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। ঘটনাস্থল ধর্মতলা। যার জেরে শনিবার সাত সকালে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আর কোথাও 'ফায়ার পকেট' রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রের খবর, ধর্মতলার মোড়ের কাছে ৪ বাই ১ হগ স্ট্রিট একটি পানশালায় আগুন লাগে। পাশেই রয়েছে একটি জনপ্রিয় বিরিয়ানির দোকান। এলাকাটি যথেষ্ট ঘিঞ্জি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

তবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রত্যক্ষদর্শীরা জানান, দমকলের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। 

শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে। তবেকীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। কারণ খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।


```