Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ভোপালের কারখানায় গ্যাস লিক করে অসুস্থ বহু, ফিরল ৩৭ বছর আগের ভয়াবহ স্মৃতি

দ্য ওয়াল ব্যুরো: ১৯৮৪ সালের সেই ভয়াবহ স্মৃতি ফিরল ভোপালে (Bhopal)। মধ্যরাতে কারখানা থেকে গ্যাস লিক (Gas Leak) করে আতঙ্ক ছড়াল ভোপালের মাদার ইন্ডিয়া কলোনিতে। গ্যাস দুর্ঘটনার জেরে অসুস্থ বহু মানুষ। জীবন বাঁচাতে মাঝরাতে অনেকেই ঘর বাড়ি ছেড়ে দূর

ভোপালের কারখানায় গ্যাস লিক করে অসুস্থ বহু, ফিরল ৩৭ বছর আগের ভয়াবহ স্মৃতি

শেষ আপডেট: 27 October 2022 05:48

দ্য ওয়াল ব্যুরো: ১৯৮৪ সালের সেই ভয়াবহ স্মৃতি ফিরল ভোপালে (Bhopal)। মধ্যরাতে কারখানা থেকে গ্যাস লিক (Gas Leak) করে আতঙ্ক ছড়াল ভোপালের মাদার ইন্ডিয়া কলোনিতে। গ্যাস দুর্ঘটনার জেরে অসুস্থ বহু মানুষ। জীবন বাঁচাতে মাঝরাতে অনেকেই ঘর বাড়ি ছেড়ে দূরে পালাতে শুরু করেন। যদিও পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকল কর্মীরা।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত আড়াইটে নাগাদ হঠাৎই ভোপালের মাদার ইন্ডিয়া কলোনিতে একটি পানীয় জলের কারখানা থেকে ক্লোরিন গ্যাস লিক করতে শুরু করে। ক্লোরিনের ওই ঝাঁঝালো গন্ধে অসুস্থ হতে শুরু করেন অনেকেই। বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় শ্বাসকষ্ট, চোখ জ্বালা, বমি বমি ভাব। এমনকি স্থানীয় দুই শিশু ওই গ্যাসের ঝাঁঝালো গন্ধে অজ্ঞান হয়ে যায়। দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্রের খবর, বুধবার বিকেলের দিকে ওই পানীয় জলের কারখানায় ক্লোরিন গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক শুরু হয়েছিল। তখন সেটি ঠিকও করা হয়। কিন্তু পরে আবার ওই সিলিন্ডার থেকে গ্যাস লিক হতে শুরু করে। টানা ক্লোরিন লিক হতে হতে তা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপরই ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করেন স্থানীয়রা। প্রায় আধঘণ্টা ধরে গ্যাস লিক হওয়ার পর পরিস্থিতি বেগতিক দেখে সিলিন্ডারটিকে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, ৩৭ বছর আগে ভোপাল গ্যাস দুর্ঘটনায় এই মাদার ইন্ডিয়া কলোনিতে বহু মানুষের প্রাণ গিয়েছিল। সেই দুঃসহ স্মৃতি এখনও এখানকার বাসিন্দাদের আতঙ্কে তাড়া করে বেড়ায়। জানা গেছে, এলাকায় বর্তমানে প্রায় ৪০০ পরিবারের বাস। গতকাল ফের গ্যাস দুর্ঘটনার পর সকলে তাড়াহুড়ো কর এলাকা ছাড়ার চেষ্টা করতে থাকেন। যদিও পরিস্থিতি তাড়াতাড়িই নিয়ন্ত্রণে আনা হয়।

খাড়্গে নন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষিকে শুভেচ্ছা-চিঠি পাঠালেন সনিয়া, কী বার্তা দিলেন কংগ্রেস নেত্রী


```