Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

যুবকের দেহ উদ্ধার ঘিরে উত্তাল পাণ্ডবেশ্বর, জনতার ছোড়া ইটের ঘায়ে জখম পুলিশ কর্তা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

যুবকের দেহ উদ্ধার ঘিরে উত্তাল পাণ্ডবেশ্বর, জনতার ছোড়া ইটের ঘায়ে জখম পুলিশ কর্তা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 27 March 2025 11:27

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: প্রতিবেশীর বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তেতে উঠল পাণ্ডবেশ্বর (Pandaveshwar Chaos)। জনতার ছোড়া ইটের ঘায়ে আহত হলেন ডিসি পূর্ব অভিষেক গুপ্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামে এক দম্পতির বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে এক যুবকের দেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন করা হয়েছে ওই যুবককে। তাই নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করতে গেলে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশকে বাধা দেয় জনতা।

অভিযোগ, স্থানীয় মানুষের বাধা কাটিয়ে পুলিশ ওই গ্রামে ঢুকে দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে জনতা। ইটের ঘায়ে মাথা ফাটে ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তার। এরপরেই লাঠি নিয়ে ধেয়ে যায় পুলিশ। জনতাকে তাড়া করে ফাঁকা করে দেয় এলাকা। অবশেষে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানিয়েছে, যে দম্পতির বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদের খোঁজে শুরু হয়েছে জোরদার তল্লাশি।


```