Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

রাস্তায় পড়ে টাকা, কুয়োতে ৬ বছরের মেয়ের দেহ! পাণ্ডবেশ্বরে রহস্য ঘনাচ্ছে

রাস্তায় পড়ে টাকা, কুয়োতে ৬ বছরের মেয়ের দেহ! পাণ্ডবেশ্বরে রহস্য ঘনাচ্ছে

শেষ আপডেট: 14 November 2023 13:36

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গোছা গোছা টাকা! অনুমান, সব মিলিয়ে বেশ কয়েক হাজার টাকা হবে। তার কিছুটা দূরেই বাড়ির ভিতর ঢুকতেই একটি কুয়ো। সেখানে তখন কান্নার রোল উঠেছে। কুয়োর ভিতরেই পড়ে ভাসছে ৬ বছরের শিশুকন্যার নিথর দেহ! 

সোমবার রাত দশটা নাগাদ বৈদ্যনাথপুর পঞ্চায়েতের কোন্দা গ্রামের বাসিন্দা বাপি গোস্বামীর বাড়ির কুয়ো থেকে উদ্ধার হয়েছে ৬ বছরের মেয়ে মিষ্টি গোস্বামীর মৃতদেহ। বাড়ির পাশের রাস্তাতে ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায় বেশ কয়েক হাজার টাকা। বাপি পেশায় পোস্ট অফিস এজেন্ট। শুধু টাকাই নয়, রাস্তায় পড়ে ছিল পোস্ট অফিসের পাসবই। 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি চুরির ঘটনা। বাড়িতে চুরি করে বেরোনোর সময় কোনওভাবে বাধা পেয়ে ধরা পড়ার ভয়ে চোরেরা মেয়েটিকে ফেলে দেয় কুয়োর মধ্যে। বাপিবাবু জানিয়েছেন, কালীপ্রতিমার বিসর্জন দেখতে বালিজুরি গ্রামে গিয়েছিলেন তিনি সেদিন। স্ত্রী এবং ৬ বছরের মেয়ে বর্ষা (মিষ্টি) ছাড়াও সেই সময় বাড়িতে ছিলেন তাঁর বৃদ্ধ বাবা-মা। বিসর্জন দেখে বাড়ি ফেরার পথে খবর পান, বাড়িতে চুরি হয়েছে। শুধু তাই নয়, মেয়েকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। 

হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে বাপিবাবু দেখেন, আলমারি খোলা, বাড়ির জিনিসপত্র সব ছড়ানো ছিটানো, আলমারিতে রাখা গ্রাহকদের পোস্ট অফিসের পাসবই, টাকা পয়সা লোপাট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে থানায় ফোন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হয় পাড়া প্রতিবেশীরা। আসেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। শুরু হয় নিখোঁজ মেয়ের খোঁজ। 

দেখা যায় বাড়ির সামনের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পোস্ট অফিসের পাস বই, টাকার বান্ডিল। বাড়ির উঠোনে কুয়োর মধ্যে পড়ে আছে নিখোঁজ মেয়ের দেহ। খবর দেওয়া হয় দমকলে, ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। কুয়ো থেকে মিষ্টির মৃতদেহ উদ্ধার করা হয়। তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। তদন্তকারীরা জানিয়েছেন, কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে। 


```