Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাক্তন পঞ্চায়েত সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার! মগড়ায় উত্তেজনা

প্রাক্তন পঞ্চায়েত সদস্যের অস্বাভাবিক মৃত্যুতে উত্তেজনা ছড়াল মগড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অভিজিৎ বিশ্বাস। রবিবার ৪৮ বছরের অভিজিৎবাবুকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। 

প্রাক্তন পঞ্চায়েত সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার! মগড়ায় উত্তেজনা

শেষ আপডেট: 29 October 2023 15:41

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: প্রাক্তন পঞ্চায়েত সদস্যের অস্বাভাবিক মৃত্যুতে উত্তেজনা ছড়াল মগড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অভিজিৎ বিশ্বাস। রবিবার ৪৮ বছরের অভিজিৎবাবুকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। 

পরিবারের সদস্যরা জানিয়েছেন, নবমীর রাতে স্থানীয় একটি প্যান্ডেলে গিয়েছিলেন অভিজিৎবাবু। সেখানে ক্লাব সদস্যরা তাঁকে মারধর করেছিল বলে অভিযোগ। তার পরেই তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন। 

মগড়ার গজঘণ্টা এলাকার বাসিন্দা অভিজিৎবাবু ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত মগড়া ২ পঞ্চায়েতে তৃণমূলের সদস্য ছিলেন। এখনও দলীয় রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন।

অভিজিৎ বিশ্বাসের ভগ্নিপতি তরুণ অধিকারীর অভিযোগ, নবমীর দিন স্থানীয় পুজো মণ্ডপে গিয়েছিলেন অভিজিৎ। সেখানে সিগারেট খাচ্ছিলেন। সে সময় তাপস অধিকারী সহ আরও তিনজনের সঙ্গে তাঁর বচসা হয়। তারপর তারা অভিজিৎকে মারধর করে। হামলাকারীরাও তৃণমূলের সদস্য বলে তরুণবাবুর দাবি।

এই ঘটনার পর থেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন অভিজিৎ। রবিবার সকালে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। সেটি তাঁর হাতের লেখা বলেই দাবি পরিবারের। অভিজিৎবাবুর বন্ধুদের দাবি, অভিযু্ক্তদের প্ররোচনাতেই আত্মঘাতী হয়েছেন ওই পঞ্চায়েত প্রাক্তন সদস্য। এই ঘটনায় মগড়া থানার পুলিশের কাছে মামলা রুজু করা হয়েছে। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছে।

হুগলি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রাজা চট্টোপাধ্যায় বলেন, ''এটি অনভিপ্রেত ঘটনা । যিনি মারা গিয়েছেন তিনি তৃণমূল করতেন পঞ্চায়েত সদস্য ছিলেন।যার বিরুদ্ধে অভিযোগ সেই তাপস অধিকারী (ভুটান দা) ১৫  নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দায়িত্বে আছেন। ওঁর বিরুদ্ধে এরকম কোনও অভিযোগ আগে কেউ করেনি। তবে ঘটনা যাই হোক পুলিশ তদন্ত করুক। কেউ দোষী হলে দল তাঁকে রেয়াত করবে না।''


```