Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'এত পঞ্চায়েত মামলা শুনতে গিয়ে অন্য মামলা শোনা যাচ্ছে না', অসন্তোষ প্রকাশ প্রধান বিচারপতির

দ্য ওয়াল ব্যুরো: সোমবারই ভরা এজলাসে 'এত রাজনৈতিক মামলা' নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার প্রধান বিচারপতিও (Cheif Justice) উষ্মা প্রকাশ করলেন। তিনি বলেন, 'এত পঞ্চায়েত নিয়ে মামলা (Pancha

'এত পঞ্চায়েত মামলা শুনতে গিয়ে অন্য মামলা শোনা যাচ্ছে না', অসন্তোষ প্রকাশ প্রধান বিচারপতির

শেষ আপডেট: 18 July 2023 13:24

দ্য ওয়াল ব্যুরো: সোমবারই ভরা এজলাসে 'এত রাজনৈতিক মামলা' নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার প্রধান বিচারপতিও (Cheif Justice) উষ্মা প্রকাশ করলেন। তিনি বলেন, 'এত পঞ্চায়েত নিয়ে মামলা (Panchayat Election Case) হচ্ছে, তা শুনতে গিয়ে অন্য মামলাই শোনা যাচ্ছে না।'

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই একের পর এক মামলা হচ্ছে হাইকোর্টে (Calcutta High Court)। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি ঘিরেই একগুচ্ছ মামলা দায়ের হয়। তারপর কেন্দ্রীয় বাহিনী, দফা বাড়ানো ইত্যাদি বিষয়ে একাধিক মামলার শুনানি হয়েছে হাইকোর্টে। ভোট মিটলেও পঞ্চায়েত নিয়ে মামলা দায়েরের সংখ্যা কমছে না।

ভোট হিংসা, পুনর্নির্বাচন, ভোট পরবর্তী অশান্তি ইত্যাদি নিয়ে বেশ কয়েকটি মামলার শুনানি ইতিমধ্যেই আদালতে চলছে। তার সঙ্গে প্রায় রোজই কেউ কেউ না নতুন মামলা দায়ের করছেন। অনেক ক্ষেত্রেই জরুরি ভিত্তিতে মামলা শোনার আবেদন জন্য হচ্ছে।

সবমিলিয়ে হাইকোর্টের বিভিন্ন বিচারপতির এজলাসেই পঞ্চায়েত সংক্রান্ত মামলারর শুনানি চলছে। এই নিয়ে এদিন এজলাসে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তিনি বলেন, 'গত দেড় মাস ধরে গাদা গাদা পঞ্চায়েত মামলা হচ্ছে। সেসব মামলা শুনতে গিয়ে অন্য কোনো মামলা শোনা যাচ্ছে না।'

এখানেই থেমে থাকেননি তিনি। প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে বলেন, 'মানুষ ভাবছে আমরা কাজ করছি না। আসলে আপনাদের পঞ্চায়েত মামলার ভিড়ে অন্য সব মামলা চাপা পড়ে যাচ্ছে। এরপরেও যদি আপনারা মামলার সময় নির্দিষ্ট করতে বলেন, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়।'

উল্লেখ্য, আইনজীবীদের একাংশ তাদের মামলার নির্দিষ্ট সময় দেওয়ার আবেদনে করেছিলেন প্রধান বিচারপতির কাছে। সেই আবেদন শুনেই ক্ষোভ উগরে দেন তিনি। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তও একইভাবে রাজনৈতিক মামলা নিয়ে মন্তব্য করেছিলেন।

তিনি বলেছিলেন, 'শুধুমাত্র রাজনৈতিক মামলা শোনার সময় নেই আদালতের। আরও অনেক মামলা রয়েছে।' এমনকী রাজনৈতিক মামলা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি সেনগুপ্ত।

বুথে ভোট বয়কট, তাও ৯৫ শতাংশ ব্যালট পড়ল কীভাবে, ডিজি-আইজিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের


```