Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতীয় ভেবে নিজেদের পাইলটকেই বেদম মার পাকিস্তানে

দ্য ওয়াল ব্যুরো : গত বুধবার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের প্লেন থেকে ছোঁড়া গুলিতে ভেঙে পড়েছিল পাকিস্তানের এফ-১৬ বিমান। তার পাইলট প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়েন। কিন্তু মাটিতে নামতে তাঁকে ভারতীয় বিমানচালক ভেবে বেদম মারধর করে পাকিস্তানিরাই। প

ভারতীয় ভেবে নিজেদের পাইলটকেই বেদম মার পাকিস্তানে

শেষ আপডেট: 1 March 2019 20:59

দ্য ওয়াল ব্যুরো : গত বুধবার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের প্লেন থেকে ছোঁড়া গুলিতে ভেঙে পড়েছিল পাকিস্তানের এফ-১৬ বিমান। তার পাইলট প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়েন। কিন্তু মাটিতে নামতে তাঁকে ভারতীয় বিমানচালক ভেবে বেদম মারধর করে পাকিস্তানিরাই। পাইলটের পরিচয় জানা যেতে লজ্জায় পড়ে তারা। প্লেন থেকে প্যারাসুট নিয়ে লাফ দেওয়ার পরে সেই পাইলট পড়েছিলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। তিনি স্থানীয় মানুষের মারধোরের চোটে অজ্ঞান হয়ে যান। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। পাকিস্তানি মিডিয়ার খবর, ওই পাইলটকে ভারতীয় ভেবে পাকিস্তানের সরকার দাবি করেছিল, ভারতীয় বায়ুসেনার দুই বিমানচালক তাদের হাতে ধরা পড়েছে। আসলে অভিনন্দন ছাড়া ধরা পড়েননি কেউ। পরে অবশ্য পাকিস্তান ওই বিবৃতি থেকে সরে আসে। নিজেদের ভুল চাপা দেওয়ার চেষ্টা করতে থাকে। শুক্রবার রাত ন’টা বেজে ২০ মিনিটে পাকিস্তান মুক্তি দেয় অভিনন্দনকে।

```