Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সীমা' না মানা প্রেম সীমার! বিয়ের পরেই স্বামীকে নিয়ে উধাও পাকিস্তানি যুবতী

দ্য ওয়াল ব্যুরো: পাবজি খেলতে গিয়ে প্রেম। আর সেই ভালবাসার টানে সীমান্ত পেরিয়ে নয়ডায় চলে এসেছিলেন পাকিস্তানি যুবতী (Pakistani Woman)। আর তারপর পুলিশের হাতে ধরা পড়ে হাজতবাস করেন যুগল। সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে বিয়ে করেছেন তাঁরা। এরপরই হঠাৎ বে

'সীমা' না মানা প্রেম সীমার! বিয়ের পরেই স্বামীকে নিয়ে উধাও পাকিস্তানি যুবতী

শেষ আপডেট: 17 July 2023 15:40

দ্য ওয়াল ব্যুরো: পাবজি খেলতে গিয়ে প্রেম। আর সেই ভালবাসার টানে সীমান্ত পেরিয়ে নয়ডায় চলে এসেছিলেন পাকিস্তানি যুবতী (Pakistani Woman)। আর তারপর পুলিশের হাতে ধরা পড়ে হাজতবাস করেন যুগল। সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে বিয়ে করেছেন তাঁরা। এরপরই হঠাৎ বেপাত্তা দু'জন। ভারতীয় সেই যুবকের প্রতিবেশীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তাঁদেরকে খুঁজে পাওয়া (Missing) যাচ্ছে না। কোথায় গেলেন তাঁরা, তা নিয়ে রহস্য জমাট বেঁধেছে।

নয়ডার বাসিন্দা শচীনের প্রেমে পড়ে চার সন্তানকে নিয়ে ভারতে পালিয়ে এসেছিলেন সীমা হায়দর নামের ওই যুবতী। যদিও কয়েকদিনের মধ্যেই পুলিশের কাছে ধরা পড়ে যান। গ্রেফতার করা হয় শচীনের বাবাকেও। সেসময় সীমা বলেছিলেন, তিনি আর পাকিস্তানে স্বামীর কাছে ফিরতে চান না। কারণ, তাঁর স্বামীর হাতে তিনি অত্যাচারিত হন। ভারত সরকারের কাছে এদেশের নাগরিকত্ব চেয়েও তদ্বির করেন।

সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে বিয়ে করেন যুগল। এদিকে সীমা (Pakistani Woman) ধর্ম পরিবর্তন করে হিন্দুও হয়েছেন। এরপরেই হঠাৎ বেপাত্তা হয়ে যান দু'জন। তাঁরা এখন কোথায় আছেন, কেমন আছেন, কেউই জানেন না।

যুগলের এমন অন্তর্ধান নিয়ে ক্রমেই রহস্য ঘনীভূত হচ্ছে। প্রসঙ্গত, সীমানা পেরিয়ে ভারতে আসার পর থেকে একাধিকবার হুমকির মুখে পড়েছেন সীমা ও তাঁর পরিবার। তাই যুগল আদৌ সুস্থ-স্বাভাবিক আছেন কিনা, সেটা নিয়েও প্রশ্ন উঠছে।

সরকারি কর্মীদের একাংশের যোগসাজশে আবাস যোজনায় দুর্নীতি? তদন্তের নির্দেশ বিচারপতির


```