দ্য ওয়াল ব্যুরো: ‘হামসে কাশ্মীর না ছিনো! অ্যায় জালিমো জান্নাত কী তাসবির না ছিনো!’ হাতে সাপ নিয়ে পাকিস্তানি তরুণীর গান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারত-বিরোধী স্লোগানে পাকিস্তানের এই পপ-গায়িকা টুইটারে বেশ চেনা মুখ। পাকিস্তানে কাশ্মীর নিয়ে একাধিক ক্যাম্পেনে প্ল্যাকার্ড হাতে দেখা গেছে তাঁকে। ফের একবার টুইটারে নিজের গানের ভিডিয়ো পোস্ট করে খবরের শিরোনামে তরুণী।
রবি পিরজাদা। গায়িকা, কম্পোজার, টিভি সঞ্চালিকা রবি-র আরও একটা পরিচয় আছে। তিনি পাক সেনা অফিসার হুমায়ুন পিরজাদার মেয়ে। নিজের টুইটার হ্যান্ডেলে রবি একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, হাতে, গলায় সাপ জড়িয়ে তিনি গান গাইছেন। টেবিলের উপর রাখা কুমির। রবি-র দাবি এরা সবাই নাকি তার পোষ্য, বন্ধু। আর নিজের পোষ্যদের খুব তাড়াতাড়ি মোদীকে গিফট করে পাঠাবেন তিনি। গানের কলিতে রবি-র বলেছেন, ‘‘এই সব সাপ মোদীর জন্য। খুব তাড়াতাড়ি ভারতে এই সব উফহার পাঠাবো আমি। কাশ্মীর না দিলে সাপ-কুমিরের কামড় খেয়ে মরবে সবাই।’’
https://twitter.com/Rabipirzada/status/1168566741162778625
আজাদ কাশ্মীরের মুজফফরাবাদের বাসিন্দা রবি পিরজাদা। বলিউড ছবি ও অভিনেতা সলমন খানকে তুলোধনা করে ২০১৭ সালে প্রথম স্পটলাইটে আসেন রবি। তাঁর দাবি ছিল ভারতীয় সিনেমা তরুণ প্রজন্মের মধ্যে অপরাধ প্রবণতা বাড়িয়ে তুলছে। নিজের টুইটার হ্যান্ডেলে ভারত-বিরোধী স্লোগান তুলে একাধিক পোস্টও করেন তিনি। কাশ্মীর নিয়ে প্রায় হাজারবার মুখ খুলেছেন রবি। ভারত-পাকিস্তানের উত্তেজনার আবহে প্ল্যাকার্ড হাতে ‘সেভ কাশ্মীর’ স্লোগান তুলতেও দেখা গিয়েছিল তাঁকে।
https://twitter.com/Rabipirzada/status/1167367264733224960
https://twitter.com/Rabipirzada/status/1162905991341625344
কাশ্মীর নিয়ে ভারতের বিরোধিতা করে গান অবশ্য এই প্রথম নয়। গত ১৮ অগস্ট টুইটারে এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি। যেখানে কাশ্মীর ও কাশ্মীরের বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রবি। তিনি বলেছিলেন, ‘‘আমি কাশ্মীরি। তাই কাশ্মীরিদের দুঃখ বুঝি। কাশ্মীর আসলে পাকিস্তানকে ভালোবাসে। পাকিস্তানিদের প্রতি কাশ্মীরিদের বিশেষ শ্রদ্ধা রয়েছে। ভারত সেটা জোর করে ছিনিয়ে নিতে পারে না।’’