Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে এল পাকিস্তানি পাসপোর্ট, নেপাল সীমান্তে গ্রেফতার মা ও ছেলে

ভিসা ছাড়াই ভারতে প্রবেশের অভিযোগে মা ও ছেলেকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সন্ধেয় ভারত-নেপাল সীমান্তের পানিটাঙ্কিতে এসএসবি-র ৪১ ব্যাটালিয়নের জওয়ানরা পাকড়াও করে ওই মা ও ছেলেকে।

ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে এল পাকিস্তানি পাসপোর্ট, নেপাল সীমান্তে গ্রেফতার মা ও ছেলে

শেষ আপডেট: 15 November 2023 23:32

দ্য ওয়াল ব্যুরো: ভিসা ছাড়াই ভারতে প্রবেশের অভিযোগে মা ও ছেলেকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সন্ধেয় ভারত-নেপাল সীমান্তের পানিটাঙ্কিতে এসএসবি-র ৪১ ব্যাটালিয়নের জওয়ানরা পাকড়াও করে ওই মা ও ছেলেকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃত মা ও ছেলেকে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার হাতে তুলে দিয়েছে জওয়ানরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শায়েস্তা হানিফ (৬২) ও আরিয়ান মহম্মদ হানিফ (১১)। বিদেশি আইনে বৃহস্পতিবার ওই মহিলা ও তার শিশুকে শিলিগুড়ি আদালতে পেশ করবে পুলিশ। নাবালকটির বিরুদ্ধে শিশু আইনে অভিযোগ দায়ের করেছে পুলিশ।

ভিসা ছাড়াই ওই মহিলা ১১ বছরের শিশুপুত্রকে নিয়ে কেন ভারতে প্রবেশ করেছিলেন তা খতিয়ে দেখছেন পুলিশের কর্তারা। জেরায় পুলিশকে ওই মহিলা জানিয়েছে, বুধবার বিকেলে নেপালের কাকরভিটা থেকে এশিয়ান হাইওয়ে সেতু হয়ে শিলিগুড়ির খড়িবাড়িতে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে পৌঁছায় তাঁরা। সেখানেই এসএসবি-র ৪১ ব্যাটালিয়নের জওয়ানেরা তাঁর ব্যাগ তল্লাশি করার সময় পাকিস্তানি পাসপোর্ট ও অন্যান্য নথি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, পাসপোর্ট অনুযায়ী, ওই মহিলা পাকিস্তানের করাচির গহানমার স্ট্রিটের সরাফা বাজারের বাসিন্দা। জেরায় ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, সম্প্রতি পাকিস্তান থেকে সৌদি আরব গিয়েছিলেন। গত ১১ নভেম্বর সৌদির জেদ্দা বিমানবন্দর থেকে দিল্লি পৌঁছেছিলেন। দিল্লি থেকে বিমানে নেপালের কাঠমান্ডু।

সূত্রের খবর, ধৃত মহিলার কাছ থেকে নেপালের ট্যুরিস্ট ভিসা, দুটি মোবাইল, দুটি সিম কার্ড, একটি মেমোরি কার্ড, দুটি পেনড্রাইভ, দশ হাজার নেপালি মুদ্রা, ১৬ হাজার ৩৫০ টাকা, ৬ ইউরো, ১৬৬ রিয়াল বাজেয়াপ্ত করেছে পুলিশ। দার্জিলিং জেলার পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, “জেরায় ওই মহিলা জানিয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় তাঁর বোন থাকেন। বোনের সঙ্গে দেখা করতেই তিনি নেপাল থেকে পশ্চিমবঙ্গে ঢুকছিলেন।” তদন্তে সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।


```