Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

পাঁচ লক্ষ পাকিস্তানি নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু! কড়া ঘোষণা শান্তনু ঠাকুরের

ঠাকুরনগরে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানালেন, পাকিস্তানি মৌলবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ৫ লক্ষ নাগরিককে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে ভারত সরকার।

পাঁচ লক্ষ পাকিস্তানি নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু! কড়া ঘোষণা শান্তনু ঠাকুরের

শান্তনু ঠাকুর

শেষ আপডেট: 4 May 2025 19:14

দ্য ওয়াল ব্যুরো: বিস্ফোরক ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি জানালেন, ভারতে থাকা প্রায় পাঁচ লক্ষ পাকিস্তানি নাগরিককে চিহ্নিত করে দেশে ফেরত পাঠানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তাঁর দাবি, এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে অত্যন্ত জরুরি। রবিবার সকালে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন তিনি। 

কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পাকিস্তানের মৌলবাদী গোষ্ঠীগুলি ভারতে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। 'আমরা তা হতে দেব না,' স্পষ্ট বার্তায় বললেন শান্তনু। তিনি আরও বলেন, 'ভারত সরকার ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি স্থগিত করেছে। আগামী দিনে আরও পরিষেবা বন্ধ করা হবে।'

তিনি দাবি করেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশকে নিরাপদে রাখতে দৃঢ় পদক্ষেপ করছে। পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে এবং পাঁচ লক্ষেরও বেশি মানুষকে ইতিমধ্যেই তালিকাভুক্ত করা হয়েছে, যাঁদের ভারতে থাকা বৈধ নয়। এই নাগরিকদের যত দ্রুত সম্ভব পাকিস্তানে ফেরত পাঠানো হবে।

সম্প্রতি পাকিস্তানের রাজনৈতিক মহল ও সেনাবাহিনীর তরফে ভারতকে পরমাণু বোমার হুমকি ছোড়া হয়েছে। এই প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, 'পরমাণু শক্তি আমাদের কাছেও আছে। ওদের মিসাইল, বন্দুক আর বোমা— সব ড্যাম্প পড়ে গিয়েছে।' তিনি আরও বলেন, 'জাতিসংঘ চুক্তি অনুযায়ী পাকিস্তান এভাবে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে না।'

এই মন্তব্যের মাধ্যমে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর ভাষ্য, ভারত কূটনৈতিক স্তরেও প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি নিরাপত্তার খাতিরে অভ্যন্তরীণভাবে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে।

ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের এই সাংবাদিক বৈঠক শুধু স্থানীয় নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তাঁর মন্তব্যে স্পষ্ট, ভারত সরকার এখন অনুপ্রবেশ এবং বহিরাগত সন্ত্রাসবাদীদের বিষয়ে কোনওরকম আপস করতে রাজি নয়।

পাকিস্তানকে উদ্দেশ করে শান্তনুর চূড়ান্ত সতর্কবার্তা, 'আগামী দিনে কী হতে চলেছে, পাকিস্তান খুব ভালভাবে বুঝতে পারবে।'


```