Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুবাইয়ের গুজরাতি দম্পতিকে কুপিয়ে খুনে অভিযুক্ত পাকিস্তানি যুবক, ডাকাতি করতে এসেছিল সে

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতি দম্পতিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল পাকিস্তানের যুবকের বিরুদ্ধে! গত ১৮ জুন দুবাইয়ের এই ঘটনায় অভিযুক্ত যুবক ডাকাতি করতে এসে ধরা পড়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তাতেই খুন হতে হয় বছর চল্লিশের দম্পতিকে। কপালজোরে বেঁচে গিয়ে

দুবাইয়ের গুজরাতি দম্পতিকে কুপিয়ে খুনে অভিযুক্ত পাকিস্তানি যুবক, ডাকাতি করতে এসেছিল সে

শেষ আপডেট: 24 June 2020 13:20

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতি দম্পতিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল পাকিস্তানের যুবকের বিরুদ্ধে! গত ১৮ জুন দুবাইয়ের এই ঘটনায় অভিযুক্ত যুবক ডাকাতি করতে এসে ধরা পড়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তাতেই খুন হতে হয় বছর চল্লিশের দম্পতিকে। কপালজোরে বেঁচে গিয়েছে ওই দম্পতির কিশোরী মেয়ে। তদন্তকারীরা জানিয়েছেন, দু'বছর আগে গুজরাত থেকে দুবাইয়ে এসে বসবাস শুরু করেন হীরেন আধিয়া ও বিধি আধিয়া। তাঁদের দুই ছেলেমেয়ের বয়স ১৩ ও ১৮। শার্জার একটি তেল ও গ্যাস সংস্থার উচ্চপদে কর্মরত ছিলেন হীরেন আধিয়া। ধনী পরিবার বলেই এলাকায় পরিচিতি ছিল তাঁদের। মনে করা হচ্ছে, সেই কারণেই তাঁদের বাড়িতে ডাকাতি করতে আসে ওই পাকিস্তানি যুবক। পুলিশ জানিয়েছে, ওই যুবক অবশ্য আগে থেকেই চিনত আধিয়াদের বাড়িটির আটঘাট। কারণ বছর দুয়েক আগে মিস্ত্রি হিসেবে এই বাড়িতে কাজ করেছিল সে। সম্প্রতি কাজ হারিয়ে বেকার হয়ে যায়। তার পরেই ছক কষে ডাকাতির। একটি সূত্র আবার বলছে, আধিয়া পরিবারে পরিচারকের কাজও করত ওই যুবক। কিন্তু তাকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হলে প্রতিশোধবশত এই হামলার ঘটনা ঘটায় সে। দুবাইয়ের ভারতীয় এমব্যাসি সূত্রে জানা গেছে, ১৮ তারিখ রাতের অন্ধকারে ওই যুবক হানা দেয় আধিয়াদের বাড়িতে। তাঁরা তখন ঘুমোচ্ছিলেন। দরজা ভেঙে ঢোকে ওই যুবক। শব্দ হতে আচমকা জেগে যান দম্পতি। তখন বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের কোপে তাঁদের খুন করে ওই যুবক। এর পরে কিছু জিনিসপত্র ও নগদ টাকা নিয়ে পালানোর সময়ে ১৮ বছরের মেয়ে দেখে ফেললে, তাকেও কোপ মারে অভিযুক্ত, কিন্তু প্রাণে বেচে যায় মেয়েটি। সেই ফোন করে খবর দেয় পুলিশে। চিকিৎসার পরে ভাল আছে সে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। উদ্ধার করা হয়েছে অস্ত্রটিও।

```