Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পাবজি খেলতে খেলতে প্রেম, ভালবাসার টানে পাকিস্তান থেকে ভারতে ৪ সন্তানের মা

দ্য ওয়াল ব্যুরো: পাবজি খেলতে গিয়ে প্রেম! আর সেই প্রেমে পরেই সীমানা পার করলেন চার সন্তানের মা। পাকিস্তান থেকে চলে এলেন গ্রেটার নয়ডায়। শাহরুখের ছবিতে একসময় দেখা গিয়েছিল, এক ভারতীয় তরুণ পাকিস্তানি তরুণীর প্রেমে পড়ে সেদেশে গিয়েছিলেন। এবার সেরক

পাবজি খেলতে খেলতে প্রেম, ভালবাসার টানে পাকিস্তান থেকে ভারতে ৪ সন্তানের মা

শেষ আপডেট: 4 July 2023 06:43

দ্য ওয়াল ব্যুরো: পাবজি খেলতে গিয়ে প্রেম! আর সেই প্রেমে পরেই সীমানা পার করলেন চার সন্তানের মা। পাকিস্তান থেকে চলে এলেন গ্রেটার নয়ডায়। শাহরুখের ছবিতে একসময় দেখা গিয়েছিল, এক ভারতীয় তরুণ পাকিস্তানি তরুণীর প্রেমে পড়ে সেদেশে গিয়েছিলেন। এবার সেরকমই ঘটনা বাস্তবে ঘটল, তবে ঠিক উল্টো। কিন্তু সেই সিনেমার মতোই এই প্রেমের পরিণতিও বিশেষ সুখের হল না।

বেআইনিভাবে চার সন্তানকে নিয়ে ভারতে থাকার অভিযোগে ওই পাক তরুণীকে আটক করেছে পুলিশ। গ্রেটার নয়ডার ডেপুটি কমিশনার সাদ মিয়াঁ জানিয়েছেন, পাবজি খেলার সূত্রেই গ্রেটার নয়ডার বাসিন্দা শচীনের সঙ্গে আলাপ হয় সীমা নামের সেই পাক তরুণীর। ধীরে ধীরে দু'জনের বন্ধুত্ব প্রগাঢ় হয়। বন্ধুত্বের পরিণতি হয় প্রেম। শেষে প্রেমিকের সঙ্গে সংসার পাতার স্বপ্ন নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসেন তিনি। সঙ্গে আনেন চার সন্তানকেও।

এদিকে প্রেমিকার এমন কীর্তিকলাপের কথা প্রথম থেকেই জানতেন শচীন। গ্রেটার নয়ডায় একটি বাড়ি ভাড়া নিয়ে সীমার সঙ্গে থাকতে শুরু করেন তিনি। কিন্তু তাঁদের কাছে সেখানে থাকার উপযুক্ত কোনও কাগজপত্র ছিল না। এরপর সেই অভিযোগেই পুলিশ গিয়ে সেখান থেকে সীমাকে আটক করে। এর পাশাপাশি তরুণীর চার সন্তান এবং প্রেমিককেও আটক করেছে পুলিশ। তরুণী ও তাঁর সঙ্গীকে বর্তমানে জেরা করছে পুলিশ।

শুধুই কি প্রেমের টানে এদেশে চলে এসেছেন সীমা? নাকি রয়েছে অন্য কোনও মতলব? ঠিক কোন উদ্দেশ্য রয়েছে তাঁর, তা জানার চেষ্টা করছে পুলিশ। আপাতত তদন্তকারীরা জানতে পেরেছেন যে, গত মে মাসে ওই তরুণী পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছেন। তারপর বাসে চেপে গ্রেটার নয়ডা পৌঁছান। ওই ভাড়াবাড়ির মালিক ব্রীজেশ জানান, তাঁরা দাবি করেছিলেন যে, কিছুদিন আগেই তাঁরা রেজিস্ট্রি করে বিয়েও করেছেন। তবে পরে তিনি জানতে পারেন, ওই তরুণী আদতে পাকিস্তানের বাসিন্দা।

২৫ মহিলা নিয়ে খালে উল্টে গেল নৌকা! আলাপ্পুঝার বাইচ প্রতিযোগিতায় বড় দুর্ঘটনা


```