Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এলওসি-তে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, গুলি চালাচ্ছে পাকিস্তান, পাল্টা জবাব ভারতীয় সেনার

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানায় ২৬ ভারতীয় মৃত্যুর পর সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনা ছিলই।

এলওসি-তে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, গুলি চালাচ্ছে পাকিস্তান, পাল্টা জবাব ভারতীয় সেনার

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল হতেই ভারত-পাক নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলির খবর আসতে শুরু করেছে। সূত্রের খবর, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর একাধিক স্থানে পাক অধিকৃত কাশ্মীরের (Pak occupied Kashmir) দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়। ভারতীয় সেনা জবাব দেয় উপযুক্ত

শেষ আপডেট: 26 April 2025 07:55

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে (Pahelgam) জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। এমন পরিস্থিতিতে সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনা ছিলই।

শুক্রবার রাতে তা আরও বাড়ল। সূত্রের খবর, বৃহস্পতিবারের পর শুক্রবারও এলওসি-তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে  গুলি চালিয়েছে পাক সেনা। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। 

সূত্রের খবর, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর একাধিক স্থানে পাক অধিকৃত কাশ্মীরের (Pak occupied Kashmir) দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে সেনা সূত্রে জানা গিয়েছে। 

মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের পরিচয় বেছে বেছে খুন করে জঙ্গিরা। ঘটনার পরই বুধবরাই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় পদক্ষেপের কথা ঘোষণা করেছে ভারতের বিদেশ মন্ত্রক। যেমন পাকিস্তানের প্রতিরক্ষা উপদেষ্টাদের ভারত থেকে বহিষ্কার করা হয়েছে, ৬০ বছরেরও পুরনো সিন্ধু জলচুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

পাকিস্তানও এইসব সিদ্ধান্তকে কেন্দ্র করে পাল্টা হুমকি দিয়েছে যে, তারা ভারত-পাকিস্তানের মধ্যে থাকা সমস্ত চুক্তি, এমনকি ১৯৭২ সালের সিমলা চুক্তিও স্থগিত করতে পারে। এই সিমলা চুক্তিই বর্তমানে কাশ্মীর ও লাদাখ অঞ্চলে নিয়ন্ত্রণরেখার বৈধ ভিত্তি। বুধবার রাত থেকেই যেখানে ক্রমেই বাড়ছে উত্তেজনা।

সেনার এক পদস্থ আধিকারিক সংবাদসংস্থাকে বলেন, "ওরা যেভাবে চাইবে আমরাও সেভাবেই জবাব ফিরিয়ে দেব। সব ধরনের পরিস্থতির জন্য আমরা তৈরি রয়েছি।"


```