Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভুয়ো ডিগ্রির অভিযোগে ১৬ পাইলটের লাইসেন্স সাসপেন্ড করল পাকিস্তান

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষাগত যোগ্যতার ভুয়ো সার্টিফিকেট দেওয়ার অভিযোগে ১৬ জন বিমানচালকের লাইসেন্স সাসপেন্ড করল পাকিস্তান। সাসপেন্ড করা হয়েছে বিভিন্ন এয়ারলাইন্সের ৬৫ জন কেবিন ক্রু-কেও। পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) সে দেশের সুপ্রিম কোর

ভুয়ো ডিগ্রির অভিযোগে ১৬ পাইলটের লাইসেন্স সাসপেন্ড করল পাকিস্তান

শেষ আপডেট: 9 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষাগত যোগ্যতার ভুয়ো সার্টিফিকেট দেওয়ার অভিযোগে ১৬ জন বিমানচালকের লাইসেন্স সাসপেন্ড করল পাকিস্তান। সাসপেন্ড করা হয়েছে বিভিন্ন এয়ারলাইন্সের ৬৫ জন কেবিন ক্রু-কেও। পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) সে দেশের সুপ্রিম কোর্টকে জানিয়েছে এই সব পাইলট ও কেবিন ক্রু-রা নিজেদের শিক্ষাগত যোগ্যতা প্রমাণে যে সব সার্টিফিকেট দিয়েছিলেন, সেগুলি খতিয়ে দেখে বোঝা গেছে সেগুলি সবই ভুয়ো। পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাকিব নিসার-সহ তিন বিচারপতির এক বেঞ্চে মামলাটি উঠেছিল। সেখানে সিএএ বলে, অভিযুক্ত সকলের ডিগ্রি নিয়ে তদন্ত করার কাজ শেষ হয়েছে। বিদেশে থাকার কারণে আর ছ‘জনের ডিগ্রি নিয়ে তদন্ত করা সম্ভব হয়নি। সিএএ-র বক্তব্য, ভুয়ো সার্টিফিকেট নিয়ে বিমান চালানো মানে যাত্রীদের জীবন বিপন্ন করা। সেটা করতে দেওয়া যায় না। গত ডিসেম্বরে সিএএ একই অভিযোগ এনেছিল পাকিস্তানের সরকারি বিমানসংস্থা  পাকিস্তান ইন্টার ন্যাশন্যাল এয়ারলাইন্সের বিরুদ্ধে। তারা সুপ্রিম কোর্টকে বলেছিল, পিআইএ-র অন্তত সাত পাইলটের ডিগ্রি ভুয়ো। ওই সাত জন ম্যাট্রিকও পাশ করেননি বলে অভিযোগ করে সিএএ। সম্প্রতি পাকিস্তান ইন্টারন্যাশন্যাল এয়ারলাইন্স নিজেও কর্মীদের নিয়েও নড়েচড়ে বসেছে। কেবিন ক্রু -রা অতিরিক্ত মোটা আর আনফিট তাই তাঁদের অবিলম্বে ওজন কমাতে হবে বলে নির্দেশ দিয়েছে পাকিস্তানের সরকারি এই বিমানসংস্থা। আগামী ছ‘ মাসের মধ্যে ওজন কমিয়ে স্মার্ট, স্লিম আর ফিট না হলে তাঁদের বসিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

```