দ্য ওয়াল ব্যুরো : শনিবার বেলা সাড়ে ১১ টা নাগাদ আচমকাই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তান। রাজৌরি জেলার বিভিন্ন গ্রামে গোলা এসে পড়ে। পরে ভারতীয় সেনাও পালটা জবাব দেয়। সুন্দরবেনি সেক্টরে দীর্ঘক্ষণ দু’পক্ষের গোলাগুলি বিনিময় চলে।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এদিন পাকিস্তান বিনা প্ররোচনায় গোলাবর্ষণ শুরু করে। ভারতীয় সেনা তার পালটা জবাব দিয়েছে। তবে পাকিস্তানের গোলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।