Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যাত্রার মাঝপথে ডিউটি আওয়ার শেষ, আর বিমান চালাবেন না! পাকিস্তানি পাইলটের গোঁ, তারপর?

দ্য় ওয়াল ব্যুরো: কাজের সময় পেরিয়ে গেলেও অনেককে টার্গেট পূরণে বাড়তি সময় খাটতে (shift hours)  হয়। এ নিয়ে ক্ষোভ, অনুযোগ থাকেই (resentment)। অবশ্য কেউ কেউ পেশাদার জীবনে একেবারে ঘড়ির কাঁটা ধরে চলেন। ৮ ঘণ্টা ডিউটি মানে আট ঘণ্টাই। তার এক মিনি

যাত্রার মাঝপথে ডিউটি আওয়ার শেষ, আর বিমান চালাবেন না! পাকিস্তানি পাইলটের গোঁ, তারপর?

শেষ আপডেট: 20 January 2022 14:35

দ্য় ওয়াল ব্যুরো: কাজের সময় পেরিয়ে গেলেও অনেককে টার্গেট পূরণে বাড়তি সময় খাটতে (shift hours)  হয়। এ নিয়ে ক্ষোভ, অনুযোগ থাকেই (resentment)। অবশ্য কেউ কেউ পেশাদার জীবনে একেবারে ঘড়ির কাঁটা ধরে চলেন। ৮ ঘণ্টা ডিউটি মানে আট ঘণ্টাই। তার এক মিনিটও বেশি নয়। কিন্তু দুনিয়ার সব পেশা একই গতে চলে না। এমন বেশ কিছু পেশা আছে যেখানে যে কোনও সময় বাধা আসতে পারে, সেজন্য কাজ থমকে যায়। কিন্তু বাধা কেটে যাওয়ার পর অসমাপ্ত  কাজ শেষ করেই উঠতে হয়। যেমন একজন বৈমানিকের কাজ। দেরি হলেও যাত্রীদের নির্ধারিত গন্তব্য়ে পৌঁছে দিয়েই ছুটি মেলে পাইলটের। কিন্তু পাকিস্তানের (pakistan) (pilot) এক পাইলট ডিউটি শিফট (duty shift) শেষ হয়ে গিয়েছে বলে বিমান চালাতে পারবেন না বলে ঘোষণা করে অসংখ্য যাত্রীকে বিপাকে ফেলে দেন সম্প্রতি। দিনকয়েক আগে সৌদি আরবের রিয়াধ থেকে ইসলামাবাদগামী রওনা হয় পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইট পিকে-৯৭৫৪। আচমকা খারাপ আবহাওয়ার জন্য সেটি সৌদিরই দাম্মামে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।  তবে বেশ কিছুক্ষণ বাদে আবহাওয়া স্বাভাবিক হয়ে যায়। কিন্তু বেঁকে বসেন পাইলট। তাঁর অদ্ভূত যুক্তি, ডিউটি আওয়ার শেষ। দাম্মাম থেকে তিনি ইসলামাবাদ বিমান নিয়ে যেতে পারবেন না! যাত্রীরা বিমানের ভিতরে বসে থাকতে থাকতে অধৈর্য্য হয়ে পড়েন। পাইলটকে বোঝানোর চেষ্টা চলে। বিরক্ত যাত্রীরা ঠিক করেন, তাঁরা বিমান থেকে নামবেন না কিছুতেই। শেষ পর্যন্ত  অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা আসেন। এয়ারপোর্টে যাত্রীদের থাকা, খাওয়ার হোটেলের বন্দোবস্ত হয়। পরে পিআইএ-র মুখপাত্র পাক মিডিয়াকে বলেন, বিমানের নিরাপত্তার কথা মাথায় রেখেই উড়ানের আগে পাইলটদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থাও  নেওয়া হয়েছে। সেদিনই রাত ১১টায় বিমানটি শেষ পর্যন্ত ইসলামাবাদ  পৌঁছয়। পিআইএ সৌদি আরবে বিমান পরিষেবা সম্প্রসারিত করেছে। তার দু মাস বাদে এমন ঘটনা। গত মাসে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটের যাত্রীদেরও আচমকা পাইলট কোভিড ১৯ পজিটিভ ধরা পড়ার পর ৫ ঘণ্টা ধরে অপেক্ষা করতে  হয়। পরে অবশ্য দেখা যায়, পাইলট ফলস পজিটিভ ছিলেন।  

```