Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মোদীকে আক্রমণ করামাত্র কারেন্ট খেলেন পাক রেলমন্ত্রী! ভিডিও ভাইরাল হতেই দেদার ট্রোল

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের রাস্তায় নেমে ভারতের বিরুদ্ধে চড়া গলায় তোপ দাগছিলেন তিনি। জ্বালাময়ী বক্তব্য রাখছিলেন কাশ্মীরে ৩৭০ বাতিলের বিরুদ্ধে। এমন সময়ে, সবেমাত্র মোদীকে আক্রমণ করতে যাবেন তিনি। কিন্তু মোদীর নাম নিয়েছেন কি নেননি, ছিটকে উঠলে

মোদীকে আক্রমণ করামাত্র কারেন্ট খেলেন পাক রেলমন্ত্রী! ভিডিও ভাইরাল হতেই দেদার ট্রোল

শেষ আপডেট: 30 August 2019 13:21

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের রাস্তায় নেমে ভারতের বিরুদ্ধে চড়া গলায় তোপ দাগছিলেন তিনি। জ্বালাময়ী বক্তব্য রাখছিলেন কাশ্মীরে ৩৭০ বাতিলের বিরুদ্ধে। এমন সময়ে, সবেমাত্র মোদীকে আক্রমণ করতে যাবেন তিনি। কিন্তু মোদীর নাম নিয়েছেন কি নেননি, ছিটকে উঠলেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে! হাতের মাইক থেকে আচমকা কারেন্ট লেগে যায় তাঁর হাতে। তিনি পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ! ঘটনায় রীতিমতো হতচকিত হয়ে যান রশিদ। আর এই গোটা ঘটনার ভিডিও ক্যামেরায় বন্দি করে কেউ সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিতেই হাসি আর ট্রোলিংয়ের ঝড় উঠেছে নেট দুনিয়ায়। কয়েক দিন আগেই পাক রেলমন্ত্রী শেখ রশিদ ভারতকে হুমকি দিয়ে দাবি করেছিলেন, এ বছরের অক্টোবর-নভেম্বরেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে পাকিস্তান। এতে অবশ্য একটুও প্রভাব পড়েনি ভারতে। বরং হাসি ও মশকরার পাত্র হয়েছিলেন তিনি। এবার আবারও ট্রোলের নিশানায় সেই তিনিই। তা-ও আবার ভারতের প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে!  দেখুন সেই ভিডিও। https://twitter.com/i/status/1167359381567967232 কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে ভারতের বিরুদ্ধে ক্রমাগত সরব হয়েছেন পাক রেলমন্ত্রী শেখ রশিদ। বৃহস্পতিবার 'কাশ্মীর আওয়ার' পালিত হয় গোটা পাকিস্তান জুড়ে। সেখানেই বক্তব্য রাখার সময়ে মোদীর বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে আচমকা কারেন্ট খেয়ে সকলের হাসির পাত্র হন শেখ রশিদ। কয়েকদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের বিরুদ্ধে। তার কয়েক দিন পরেই প্রধানমন্ত্রীর দফতরের ইলেকট্রিক বিল না মেটানোয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় ইমরানের অফিস। এ নিয়েও ট্রোলের অন্ত নেই নেট দুনিয়ায়। এবার ভারত বিরোধিতা করতে গিয়ে কারেন্ট খেয়ে ফের নতুন করে খোরাক হলেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ।

```