Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পাকিস্তানে কনস্টেবলের নাক, কান, ঠোঁট কেটে নিল যুবক! বৌয়ের সঙ্গে লুকিয়ে প্রেমের 'শাস্তি'

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে পাকিস্তানের (Pakistan) এক পুলিশ কনস্টেবলের নাক, কান আর ঠোঁট কেটে নিল যুবক। শুধু নাক, কান, ঠোঁট কেটে ফেলাই নয়, ওই পুলিশ কনস্টেবলের উপর নৃশংস অত্যাচারও চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনা

পাকিস্তানে কনস্টেবলের নাক, কান, ঠোঁট কেটে নিল যুবক! বৌয়ের সঙ্গে লুকিয়ে প্রেমের 'শাস্তি'

শেষ আপডেট: 1 August 2022 14:25

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে পাকিস্তানের (Pakistan) এক পুলিশ কনস্টেবলের নাক, কান আর ঠোঁট কেটে নিল যুবক। শুধু নাক, কান, ঠোঁট কেটে ফেলাই নয়, ওই পুলিশ কনস্টেবলের উপর নৃশংস অত্যাচারও চালানো হয়েছে বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে রবিবার পাকিস্তানের ঝাং জেলায়। লাহোর থেকে ঘটনাস্থল প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত বলে পুলিশ সূত্রে খবর। নিগৃহীত ওই কনস্টেবলের (Constable) নাম কাশিম হায়াত। ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ ইফতিখার। কাশিমের উপর অত্যাচারের (Torture) সময় তার সঙ্গে তার আরও কিছু সঙ্গীও সামিল হয়েছিল বলে খবর।

কাশিম তাঁর স্ত্রীর সঙ্গে অবৈধভাবে প্রেমের সম্পর্কে (Love Affair) লিপ্ত, এমনটাই সন্দেহ করেছিল ইফতিখার। তার ধারণা, তার স্ত্রীকে জোর করে এই সম্পর্কে থাকতে বাধ্য করেছে কাশিম। স্ত্রীকে ব্ল্যাকমেলের অভিযোগও করেছে সে কাশিমের বিরুদ্ধে।

জানা গেছে, রবিবার যখন কাশিম ডিউটি থেকে বাড়ি ফিরছিল সেই সময় তার পথ আটকে দাঁড়ায় ইফতিখার আর তার অন্তত ১২ জন সঙ্গী। সকলে মিলে কাশিমকে তুলে নিয়ে যায় নির্জন স্থানে। সেখানে তার উপর তুমুল অত্যাচার করা হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর চলে। তারপর ধারালো অস্ত্র দিয়ে ওই পুলিশ কনস্টেবলের নাক, কান আর ঠোঁট কেটে নেয় দুষ্কৃতীরা।

কাশিমকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ঝাং জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর অবস্থা সংকটজনক বলেই খবর। অভিযুক্তদের খোঁজ করছে পাকিস্তান পুলিশ।

আরও পড়ুন: মাঝরাতে কেএফসির ডেলিভারি করছেন মীরাব! মায়ের চিকিৎসার খরচ জোগাড় করতেই রাস্তায় মেয়ে


```