Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পাক স্বাধীনতা দিবসে এই প্রথম বুর্জ খলিফায় জ্বলল না জাতীয় পতাকা, ক্ষুব্ধ পাকিস্তানিরা

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই ১৫ অগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। তবে তার একদিন আগে, অর্থাৎ আজ, ১৪ অগস্ট দিনটি পাকিস্তানের স্বাধীনতা দিবস হিসাবে উদযাপিত হয় (Pakistan Independence Day)। সেই উপলক্ষে প্রতি বছরই পাকিস্তানের স্বাধীনতা দিবসের মধ্যর

পাক স্বাধীনতা দিবসে এই প্রথম বুর্জ খলিফায় জ্বলল না জাতীয় পতাকা, ক্ষুব্ধ পাকিস্তানিরা

শেষ আপডেট: 14 August 2023 12:12

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই ১৫ অগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। তবে তার একদিন আগে, অর্থাৎ আজ, ১৪ অগস্ট দিনটি পাকিস্তানের স্বাধীনতা দিবস হিসাবে উদযাপিত হয় (Pakistan Independence Day)। সেই উপলক্ষে প্রতি বছরই পাকিস্তানের স্বাধীনতা দিবসের মধ্যরাতে দুবাইয়ের বুর্জ খলিফা (Burj Khalifa) জ্বলজ্বল করে ওঠে পাকিস্তানের পতাকার রঙে। হাজার আলোয় সেজে ওঠে সবুজের উপর সাদা চাঁদ-তারার ছবি।

তেমনটাই এবছরেও হওয়ার কথা ছিল। তাই ৭৭তম স্বাধীনতা দিবস (Pakistan Independence Day) উপলক্ষে বুর্জ খলিফায় দেশের পতাকা ফুটে উঠতে দেখবেন বলে সেখানে জমা হয়েছিলেন কয়েকশো পাকিস্তানি।

কিন্তু এ বছর বুর্জ খলিফায় জ্বলল না পাকিস্তানের পতাকা। সারা রাত অপেক্ষা করেও দেখা গেল না কোনও বদল। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন পাকিস্তানিরা। সোশ্যাল মিডিয়ায় উগরে দেন রাগ। বলেন, এটা চূড়ান্ত অপমান!

https://twitter.com/Geeta_Mohan/status/1691013872847855616

১৯৪৭ সালে ভারত এবং পাকিস্তান দুই দেশই একসঙ্গে ব্রিটিশ শাসনমুক্ত হয়। পরপর দু'দিন দুই দেশের স্বাধীনতা সূচিত হয় তখন থেকেই। উদযাপনও হয় সেভাবেই। তবে এবছর দুবাইয়ের এই ঘটনায় বেশ চটেছে ইসলামাবাদ। কিন্তু কেন এমন হল, তা এখনও জানা যায়নি। বুর্জ খলিফার তরফেও কিছু বলা হয়নি।

তবে বুর্জ খলিফায় পাকিস্তানি পতাকা নিয়ে বিপত্তি আগেও হয়েছে। ২০১৯ সালের ১৪ অগস্ট দেখা যায়, পাকিস্তানের পতাকা উল্টো দিক করে প্রদর্শিত হচ্ছে সেখানে! সে বছর একে যান্ত্রিক ত্রুটি হিসেবে এড়িয়ে যায় কর্তৃপক্ষ, তবে নেটিজেনরা ট্রোল করতে ছাড়েননি।

ভারতের পতাকা অবশ্য প্রতি বছরই ১৫ অগস্ট ঠিকমতোই জ্বলে ওঠে বুর্জ খলিফা জুড়ে।

জ্ঞানবাপীর পর মথুরার শাহী ইদগা মসজিদ নিয়ে সমীক্ষা-জরিপ দাবি সুপ্রিম কোর্টে


```