Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বালাকোটে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন, ধেয়ে আসছে পাক গোলা, পাল্টা জবাব দিল ভারতীয় সেনা

দ্য ওয়াল ব্যুরো: আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পুঞ্চের বালাকোট ও মেন্ধর সেক্টর। মর্টার আর গুলিবৃষ্টি চলছে রাজৌরিতেও। শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বালাকোটের মেন্ধর সেক্টরে মর্টার হানা শুরু করেছে পাক সেনারা। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় বাহিনীও। সেনা

বালাকোটে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন, ধেয়ে আসছে পাক গোলা, পাল্টা জবাব দিল ভারতীয় সেনা

শেষ আপডেট: 20 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পুঞ্চের বালাকোট ও মেন্ধর সেক্টর। মর্টার আর গুলিবৃষ্টি চলছে রাজৌরিতেও। শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বালাকোটের মেন্ধর সেক্টরে মর্টার হানা শুরু করেছে পাক সেনারা। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় বাহিনীও। সেনা সূত্রে খবর, দফায় দফায় গুলি বিনিময় চলছে। সন্ধে পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত, নিয়ন্ত্রণরেখা বরাবর রাজৌরি ও পুঞ্চে মর্টার হানা চালিয়েছে পাক সেনারা। সংঘর্ষবিরতি ভেঙে শাহপুর ও কেরনি সেক্টরে হামলা চলেছে। সেনা ও পুলিশ সূত্রে খবর, বালাকোটের বেশ কিছু সেনা চৌকি মর্টার হানায় ক্ষতিগ্রস্ত। নিরাপত্তার জন্য বালাকোটের বাসোনি, পানজিনি ও সোহালা এলাকার স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। সতর্ক করা হয়েছে গ্রামবাসীদের। সেনা সূত্রে খবর, রাজৌরির নৌশেরা সেক্টরে শুক্রবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত গোলাগুলি চলেছে। ভারতীয় সেনার পাল্টা জবাবে পিঠটান দেয় পাক বাহিনী। মাঝরাতে ফের হামলা চালায় তারা। রাত ২টো নাগাদ বালাকোট সেক্টরে ভারতীয় সেনার ঘাঁটি লক্ষ্য করে মর্টার ছোড়া শুরু হয়। বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলার পর থেকেই নিয়ন্ত্রণরেখার ওপার থেকে হামলা আরও জোরদার করেছে পাক সেনা। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদের পর থেকে ভারত-পাক সীমান্তের ছবিটা আরও ভয়ানক হয়ে উঠেছে। জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) রিপোর্ট জানাচ্ছে, চলতি বছরে জানুয়ারি থেকে ২ হাজার ৫০ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। আর তাতে মৃত্যু হয়েছে ২১ জনের। বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, এর আগেও পাকিস্তানকে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করার জন্য সতর্ক করা হয়েছিল। বলা হয়েছিল, ২০১৩-র সংঘর্ষবিরতি চুক্তি যেন তারা মেনে চলে। কিন্তু তার পরেও বার বার একই কাজ করে চলেছে পাকিস্তান। এনআইএ সূত্রে খবর, গত ৫ অগস্ট থেকে গড়ে রোজ ১০ বার করে সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে ইসলামাবাদ। যার মধ্যে নৌশেরা, সুন্দরবনি, পুঞ্চ, রাজৌরি সেক্টরে ফি দিন চলছে মর্টার হামলা। সেনা চৌকি ও বসতি এলাকা লক্ষ্য করে গোলাগুলি চালাচ্ছে পাক বাহিনী। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। শুধু সংঘর্ষবিরতি লঙ্ঘন নয়, গোয়েন্দা সূত্র জানাচ্ছে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে একাধিক বার ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে পাক সেনার মদতপুষ্ট জইশ ও লস্কর জঙ্গিরা। সেই অনুপ্রবেশ রুখে দিয়েছে ভারতীয় বাহিনী।

```