Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ভারতের বিরুদ্ধে গরম গরম কথা বলতেন, সেই পাক বিদেশমন্ত্রী গ্রেফতার হলেন

দ্য ওয়াল ব্যুরো: ইমরান খানের পর আরও এক প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করল পাক পুলিশ। ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলতেন সেই পাক বিদেশমন্ত্রী তথা পিটিআই নেতা শাহ মহম্মদ কুরেশি (Shah Mahmood Qureshi) গ্রেফতার হলেন। শনিবার ইসলামাবাদ থেকেই তা

ভারতের বিরুদ্ধে গরম গরম কথা বলতেন, সেই পাক বিদেশমন্ত্রী গ্রেফতার হলেন

শেষ আপডেট: 19 August 2023 15:45

দ্য ওয়াল ব্যুরো: ইমরান খানের পর আরও এক প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করল পাক পুলিশ। ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলতেন সেই পাক বিদেশমন্ত্রী তথা পিটিআই নেতা শাহ মহম্মদ কুরেশি (Shah Mahmood Qureshi) গ্রেফতার হলেন। শনিবার ইসলামাবাদ থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

পাকিস্তানে নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক পরিস্থিতি বিরূপ হয়ে উঠছে। প্রথমে ইমরান খানের গ্রেফতারি নিয়ে তুলকালাম হয়েছে, আর এবার শাহ মহম্মদ কুরেশিকে (Shah Mahmood Qureshi) গ্রেফতার করেছে পাক পুলিশ। ইমরানের পর কুরেশির (Shah Mahmood Qureshi) গ্রেফতারিতে পিটিআই আরও কোণঠাসা হল বলেই দাবি করছে রাজনৈতিক মহল।

ইমরান খান-ঘনিষ্ঠ নেতা ছিলেন শাহ মহম্মদ কুরেশি (Shah Mahmood Qureshi) । পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ কী তা এখনও জানা যায়নি। পাক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (FIA) ইসলামাবাদের বাড়ি থেকে কুরেশিকে গ্রেফতার করে। তবে পাক সংবাদমাধ্যম দাবি করেছে, কুরেশি নাকি আমেরিকার সঙ্গে ষড়যন্ত্র করে ইমরানকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছিলেন।

আরও পড়ুন: প্যারিস অলিম্পিকের টিকিট পেলেন মেহুলি, বাকুতে ব্রোঞ্জ বৈদ্যবাটির মেয়ের

পিটিআইয়ের দাবি, কুরেশিকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক সম্মেলন করে বাড়িতে যাওয়ার ২৫ মিনিট পরই তাঁকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, এর আগে মে মাসে ইমরান খান গ্রেফতার হওয়ার পরই গ্রেফতার হয়েছিলেন শাহ মহম্মদ কুরেশি। সেবার তাঁকে অপহরণ করা হয়েছিল বলে দাবি করেছিল পিটিআই।


```