দ্য ওয়াল ব্যুরো: জেলে থাকা নওয়াজ শরিফের দলকে পিছনে ফেলে পাকিস্তানের কুর্সির দিকে অনেকটা এগিয়ে রয়েছেন ইমরান খান। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাঁর দল পিটিআই ম্যাজিক ফিগার না পেলেও ব্যবধানটা অনেক।
পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে মোট আসন ৩৪২। এর মধ্যে ভোট হয় ২৭০ টিতে। বাকিগুলি সংরক্ষিত থাকে মহিলা ও সংখ্যালঘুদের জন্য। সেক্ষেত্রে সরাসরি ভোটের নিরিখে ম্যাজিক ফিগার ১৩৭। বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত ইমরানের দল যখন এগিয়ে ১১৪ টি আসনে তখন পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজ এগিয়ে ৬৪ টি আসনে। পাকিস্তান পিপলস পার্টি এগিয়ে ৪২টি আসনে। এই সময় পর্যন্ত মোট ভোটের ৩০ শতাংশ গণনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে যা ট্রেন্ড তাতে ইমরানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকে।