Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ভারতীয় সেনার গোলাবর্ষণে ক্ষয়ক্ষতির কথা মেনে নিল পাকিস্তান

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনার গোলাবর্ষণের কথা সরকারি ভাবে মেনে নিল পাকিস্তান। সে দেশের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফিফুর একাধিক টুইটে জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। টুইটে পাক মেজর জেনারেল এও লিখেছেন,

ভারতীয় সেনার গোলাবর্ষণে ক্ষয়ক্ষতির কথা মেনে নিল পাকিস্তান

শেষ আপডেট: 21 October 2019 07:15

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনার গোলাবর্ষণের কথা সরকারি ভাবে মেনে নিল পাকিস্তান। সে দেশের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফিফুর একাধিক টুইটে জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। টুইটে পাক মেজর জেনারেল এও লিখেছেন, এক সেনা ও তিনজন পাক নাগরিক ওই হামলায় নিহত হয়েছেন। টুইটে পাক মেজর জেনারেল লিখেছেন, "কোনও প্ররোচনা ছাড়াই ভারতীয় সেনাবাহিনী শাহকোট, জুরা এবং নৌসেরা সেক্টরে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ভারতের ন'জন সেনার মৃত্যু হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভারতের দুটি বাঙ্কার। একইসঙ্গে ভারতের হামলায় এক পাক সেনা ও তিনজন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে।" রবিবার সকাল থেকেই সীমান্তে শুরু হয়েছিল গুলির লড়াই। পাক অধিকৃত কাশ্মীরের নীলম ভ্যালিতে থাকা তিনটি জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা, এমনটাই জানিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত। এই হামলায় ৬ থেকে ১০ জন পাক সেনা খতম হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। আরও বেশি সংখ্যক জঙ্গি খতম হয়েছে বলে দাবি করেছেন সেনাপ্রধান। রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করেন বিপিন রাওয়াত। সেখানে তিনি বলেন, “নীলম ভ্যালিতে লস্কর ই তইবা ও হিজবুল মুজাহিদ্দিনের বেশ কিছু জঙ্গি ঘাঁটি রয়েছে। সেখানেই হামলা চালায় ভারতীয় সেনা। সেনার ছোড়া বোমার আঘাতে তিনটি ঘাঁটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। একটি ঘাঁটি পুরোপুরি না ভাঙলেও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় ৬ থেকে ১০ জন পাক সেনা নিহত হয়েছে বলে খবর। যা খবর পেয়েছি তাতে তার থেকেও বেশি সংখ্যক জঙ্গি খতম হয়েছে।” রবিবার সকালে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছিল যে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে কুপওয়ারা জেলায় হামলা চালিয়েছে পাক সেনা। এ ঘটনায় দুই ভারতীয় সেনা জওয়ান ও এক স্থানীয় গ্রামবাসীর মৃত্যু হয়েছে। তা ছাড়া পাক হামলায় সীমান্তের এ পারের গ্রামের দুটি বাড়ি পুরিপুরি ধ্বংস হয়ে গিয়েছে। পাল্টা জবাব দিতে শুরু করে ভারতীয় সেনাও। শুধু কুপওয়ারা নয়, কাঠুয়াতেও যুদ্ধ বিরতির শর্ত পাকিস্তান লঙ্ঘন করেছে বলে জানা গিয়েছিল। সেখানেও দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় বলে খবর। তারপরেই সন্ধেবেলা এই খবর দেন সেনাপ্রধান। এই হামলাকে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে যোগ্য জবাব বলে উল্লেখ করেছেন বিপিন রাওয়াত। গত সপ্তাহেই পাক হামলায় দুই সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। বারামুলা ও রাজৌরিতে সে বার সীমান্তের ওপার থেকে গুলিবর্ষণ শুরু করেছিল পাকিস্তান।
পড়ুন দ্য ওয়াল পুজো ম্যাগাজিনের বিশেষ লেখা 
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE/

```