দ্য ওয়াল ব্যুরো: উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে আরও একবার নিম্নরুচির পরিচয় দিল পাকিস্তান। বিশ্বকাপ ক্রিকেট ম্যাচের আগে একবার তাঁকে নিয়ে ভিডিও বানিয়ে তারা সমালোচিত হয়েছিল। এবার সেনা জাদুঘরে রাখল অভিন্দন বর্তমানের প্রতিকৃতি। সঙ্গে রেখেছে সেই কাপটি, যে কাপটিতে তাঁকে চা খেতে দেওয়ার ভিস্যুয়াল পাকিস্তান দেখিয়েছিল। ওই চায়ের কাপ হাতে অভিন্দনকে বলতে শোনা গিয়েছিল, চায়ের স্বাদ ভাল।
অভিন্দনকে নানা ভাবে প্রশ্ন করা হলেও “চায়ের স্বাদ ভাল, ধন্যবাদ” ছাড়া তেমন কিছু বলানো যায়নি।
করাচিতে পাক এয়ার ফোর্সের একটি জাদুঘরে রাখা হয়েছে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের প্রতিকৃতি। নিজেদের মহানুভব বলে দেখাতেই পাকিস্তান একাজ করেছে।
পুলওয়ামার জঙ্গি হামলার জবাব সীমান্ত পেরিয়ে বালাকোটে দেয় ভারতীয় বায়ুসেনা। ধ্বংস করে দেওয়া হয় জঙ্গি শিবির। যদিও সেকথা অস্বীকার করে পাকিস্তান। তার পর নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনা চরমে ছিল। সেই সময় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের বিমান ভেঙে পড়ে এবং তিনি ধরা পড়েন পাক সেনার হাতে। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তখন অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিতে বাধ্যই হয়েছিল পাকিস্তান, কোনও রকম দরাদরি করেনি ভারত।
তার পর থেকেই এ নিয়ে মরিয়া পাকিস্তান। বিশ্বকাপ ক্রিকেটের আগে তাঁরা এমন ভিডিও বানায় যা নিম্নরুচির পরিচয় দেয়। কিন্তু তাতে নিম্নরুচিরই পরিচয় দেয় তারা। জন্মু-কাশ্মীর নিয়ে বিশ্বের দরবা.রে তাদের তদ্বিরও মাঠে মারা গেছে। জঙ্গিদের অর্থসাহায্য করা নিয়ে তারা আন্তর্জাতিক ভাবে নিন্দিত হয়েছে। এই অবস্থায় মরিয়া পাকিস্তান আরও একবার নিম্নরুচির পরিচয় দিল। তাঁর প্রতিকৃতির ছবিটি পোস্ট করেছেন আনোয়ার লোধী নামে এক পাক সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক।
https://twitter.com/AnwarLodhi/status/1193198322779131905
অভিনন্দনের প্রতিকৃতি যে ভাবে উপস্থাপিত করা হয়েছে, তাতে তাঁকে অমর্যাদা করার চেষ্টা করা হয়েছে বলে স্পষ্ট। তাঁর পাশে এক পাক সেনার প্রতিকৃতিও রাখা হয়েছে। একটি কাচের শোকেসে এগুলি রয়েছে।
উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দেওয়ার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, পাকিস্তান যে শান্তির পক্ষে এটা তারই ইঙ্গিত।