Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সাপ-কুমির নিয়ে মোদীকে ভয় দেখিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়, পাক গায়িকাকে সাজা দিল আদালত

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি এক পাক গায়িকার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেখা যায়, বেশ কিছু সাপ ও কুমির নিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিচ্ছেন! সেই অপরাধে পুলিশের জালে ধরা পড়লেন ওই পাক পপ সিঙ্গার রাবি পীরজাদা। ত

সাপ-কুমির নিয়ে মোদীকে ভয় দেখিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়, পাক গায়িকাকে সাজা দিল আদালত

শেষ আপডেট: 15 September 2019 17:32

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি এক পাক গায়িকার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেখা যায়, বেশ কিছু সাপ ও কুমির নিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিচ্ছেন! সেই অপরাধে পুলিশের জালে ধরা পড়লেন ওই পাক পপ সিঙ্গার রাবি পীরজাদা। তাঁর দু'বছর কারাবাস ঘোষণা করেছে পাকিস্তানের একটি আদালত। কাশ্মীরে ৩৭০ বিলোপের পরে, ২ সেপ্টেম্বর টুইটার ও ইউটিউবে একটি ভিডিও আপলো়ড করেন পীরজাদা। সেখানে দেখা যাচ্ছে, হাতে বেশ কয়েকটি সাপ নিয়ে তিনি বলছেন, কাশ্মীরে মোদী যা করলেন তার জন্য এগুলি তাঁকে উপহার। আর এই সাপ, কুমিরকে তৈরি করা হয়েছে মোদীকে খাওয়ার জন্য। https://twitter.com/Rabipirzada/status/1168566741162778625? এই ভিডিও ভাইরাল হতেই পাকিস্তানের 'পঞ্জাব ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যান্ড পার্ক ডিপার্টমেন্ট' কড়া পদক্ষেপ করে। কারণ পাক বন্যপ্রাণ অনুযায়ী, বাড়িতে কোনও বন্য জন্তু পোষা বেআইনি। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়। কারাবাসের পাশাপাশি, বন্য আইন ভাঙার জন্য জরিমানাও করা হয়েছে তাঁর। ওই ভিডিও-তে তাঁকে বলতে শোনা যায়, ভারতের সীমান্তে গিয়ে সাপ এবং কুমিরগুলিকে তিনি ছেড়ে দিয়ে আসবেন। তিনি কাশ্মীরের মেয়ে। কাশ্মীরিদের যত যন্ত্রণা, মোদীর জন্যই। মোদীকে নরকে পচে মরতে হবে ৷ তিনি এ-ও দাবি করেছিলেন, তিনি ও তাঁর সমস্ত বন্ধুরা শান্তিতে থাকতে চান ৷

```