শেষ আপডেট: 12 January 2020 09:48
এপ্রসঙ্গে ভারতের সেনাপ্রধান এমএম নারাভানে জানান, পেশাদার সেনাকর্মীরা কখনও এমন বর্বরোচিত কাজ করে না। তিনি বলেন, “আমরা যথা সময়ে সামরিক ভাবেই এর যথোচিত জবাব দেব।”
সেনার মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তারক্ষীদের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস বয়ে নিয়ে যাওয়ার সময় কয়েকজন ভারতীয় কুলিকে লক্ষ্য করে নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের সেনা মর্টার ছুড়লে গুলপুর সেক্টরের কাসালিয়ান গ্রামের বাসিন্দা মহম্মদ আসলাম ও আলতাফ হুসেন (২৩) নিহত হন এবং আরও তিনজন আহত হন। আধিকারিকরা জানিয়েছেন যে একজনের মাথা তাঁরা পাননি।
এক বরিষ্ঠ পুলিশ আধিকারিক জানান, “আইনি কাজ সম্পূর্ণ করার জন্য আমরা যখন দেহগুল পাই তখন মহম্মদ আসলামের শরীরে মাথা ছিল না। আমাদের ধারনা ব্যাট সেটি নিয়ে পালিয়েছে। আমরা গ্রামে গিয়ে অন্ত্যেষ্টির জন্য সংশ্লিষ্ট পরিবারগুলির হাতে দেহগুলি তুলে দিয়েছি।” তিনি জানিয়েছেন আহতদের নাম মহম্মদ সালিম (২৪), মহম্মদ সৌকা (২৮) ও নওয়াজ আহমেদ (৩৫)। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তাঁদের অবস্থা স্থিতিশীল।