Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাখ টাকা কেজি দরে এই চা বিক্রি হল অসমে! স্বাদে, গন্ধে বুঝি হার মানাবে দার্জিলিংকেও

দ্য ওয়াল ব্যুরো: এক কেজি চায়ের দাম ১ লাখ টাকা! সোমবার ঠিক এই দামেই বিক্রি হয়েছে অসমের (Assam Tea) পাভোজন গোল্ড টি (Pabhojan Gold Tea)। গোলাঘাট জেলার বিখ্যাত অরগ্যানিক টি এস্টেট এই পাভোজন। জোরহাট টি অকশন সেন্টারে তাদের তৈরি চা নিলামে তোল

লাখ টাকা কেজি দরে এই চা বিক্রি হল অসমে! স্বাদে, গন্ধে বুঝি হার মানাবে দার্জিলিংকেও

শেষ আপডেট: 20 June 2022 17:33

দ্য ওয়াল ব্যুরো: এক কেজি চায়ের দাম ১ লাখ টাকা! সোমবার ঠিক এই দামেই বিক্রি হয়েছে অসমের (Assam Tea) পাভোজন গোল্ড টি (Pabhojan Gold Tea)। গোলাঘাট জেলার বিখ্যাত অরগ্যানিক টি এস্টেট এই পাভোজন। জোরহাট টি অকশন সেন্টারে তাদের তৈরি চা নিলামে তোলা হয়েছিল। সেখানেই ১ লাখ টাকা প্রতি কেজি দাম উঠেছে তার।

Assam Tea

অসমের জনপ্রিয় চায়ের ব্র্যান্ড এষা টি এক লাখ টাকা কেজি দরে পাভোজন গোল্ড টি কিনেছে বলে খবর। খুবই সুস্বাদু এই চা। এই চায়ের পাতা থেকে উজ্জ্বল হলুদ রঙের লিকার তৈরি হয়। সুগন্ধে তা হার মানায় বাকিদের। এই চা একবার খেলে স্বাদ সহজে ভোলা যায় না, মুখে লেগে থাকে তার রেশ, এমনটাই দাবি করেছেন নির্মাতারা। চা বাগান থেকে বাছাই করা চায়ের পাতা তুলে অতি যত্নে পাভোজন গোল্ড টি তৈরি করেছেন চা শ্রমিকরা। অসমের অন্যতম সেরা চা বলে দাবি করা হচ্ছে এটাকে।

আরও পড়ুন: অপরাজিতা ফুল দিয়ে নীল রঙের চা! ডুয়ার্সের বাগান ছেয়ে গেছে সুগন্ধে

পাভোজন টি কিন্তু চাইলেই হাতের কাছে মিলবে না। পাভোজন অরগ্যানিক টি এস্টেটের মালিক রাখি দত্ত সাইকিয়া বলেন, আমরা এই বিরল চা সবে এক কেজিই বানিয়েছি। এটা যে এমন রেকর্ড দামে বিক্রি হয়েছে তাতে আমরা উছ্বসিত। আশা করছি এই চায়ের দামের উপর ভর করে অসমের চা শিল্প নতুন করে ঘুরে দাঁড়াবে।


```