P V Sindhu: ভুবনের কাঁচা বাদাম গানে নাচলেন সিন্ধু, উচ্ছ্বাসের বার্তা সানিয়া থেকে ওয়ার্নারের
‘পায়ের তোড়া, হাতের বালা, থাকে যদি সিটিগোল্ড চেন, দিয়ে যাবেন।
সাথে সমান-সমান তোমরা বাদাম পাবেন।’ নাচলেন এবার পিভি সিন্ধু-ও (P V Sindhu)।
ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম (Kancha Badam) গান বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে পড়েছে। আফ্রিকা থেকে আমেরিক
শেষ আপডেট: 6 March 2022 16:37
‘পায়ের তোড়া, হাতের বালা, থাকে যদি সিটিগোল্ড চেন, দিয়ে যাবেন।
সাথে সমান-সমান তোমরা বাদাম পাবেন।’ নাচলেন এবার
পিভি সিন্ধু-ও (P V Sindhu)।
ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম (Kancha Badam) গান বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে পড়েছে। আফ্রিকা থেকে আমেরিকাতেও এই গানের তালে নাচছেন অনেকেই।
এবার ভুবন বাদ্যকরের বিখ্যাত গানে নাচলেন অলিম্পিয়ান পদকজয়ী সিন্ধুও। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন ব্যাডমিন্টন রানী স্বয়ং। সিন্ধু যখন নাচছেন, সেইসময় আবহ সঙ্গীতে বাজছে ভুবনের কাঁচা বাদাম গানটি। সিন্ধু ওই গানে লিপও দিচ্ছেন, যা দেখে সবাই অবাক হয়ে গিয়েছে। মুহূ্র্তে সিন্ধুর সেই ইনস্টাগ্রামে করা ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
https://twitter.com/mrbcelebnews/status/1500492554311114755
Mohun bagan Election: প্রবল বিরোধ থেকে মৈত্রী চুক্তি, দেবাশিস ও বাবুনের বন্ধুত্বে নতুন অঙ্ক মোহন নির্বাচনে
ওই গানটিতে হলুদ গ্রাউন পরে নাচলেন নামী তারকা। টেনিসের সানিয়া মির্জা থেকে অস্ট্রেলীয় নামী ক্রিকেটার ডেভিড ওয়ার্নারও উচ্ছ্বাসে ভেসে শুভেচ্ছা জানিয়েছেন সিন্ধুকে।
এর আগে সিন্ধুর মতো টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাও ওই গানে হোটেলের ঘরে নেচেছিলেন। সিন্ধু অবশ্য আউটডোরে নেচেছেন।
সম্প্রতি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ভুবন বাদ্যকর। তবে দমে যাওয়ার পাত্র নন তিনি। সেরে উঠেই ফের বাঁধলেন নতুন গান। বিষয়? নাহ, বাদাম নয়, বরং গাড়ি দুর্ঘটনা। গেয়ে উঠলেন, 'নতুন গাড়ি.. ড্রাইভার হতে শখ যে করি..।'
ভুবন এখন যা গাইছেন, সেটাই ভাইরাল।