Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রাতে পার্ক সার্কাসে ধর্না মঞ্চে চিদম্বরম, কথা বললেন আন্দোলকারীদের সঙ্গে

দ্য ওয়াল ব্যুরো : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গত ৭ জানুয়ারি থেকে পার্ক সার্কাসে ধর্নায় বসেছেন মহিলারা। শুক্রবার রাতে যুব কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রোহন মিত্রের সঙ্গে সেখানে উপস্থিত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। এর আগে নাগরিকত্ব

রাতে পার্ক সার্কাসে ধর্না মঞ্চে চিদম্বরম, কথা বললেন আন্দোলকারীদের সঙ্গে

শেষ আপডেট: 18 January 2020 03:08

দ্য ওয়াল ব্যুরো : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গত ৭ জানুয়ারি থেকে পার্ক সার্কাসে ধর্নায় বসেছেন মহিলারা। শুক্রবার রাতে যুব কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রোহন মিত্রের সঙ্গে সেখানে উপস্থিত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। এর আগে নাগরিকত্ব আইন ও এনপিআর নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তিনি আক্রমণ শানিয়েছেন। এদিন পার্ক সার্কাসের ধর্না মঞ্চে তাঁর উপস্থিত হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে পর্যবেক্ষকদের ধারণা। দিল্লির শাহিনবাগের ধাঁচে পার্ক সার্কাসে আন্দোলন চলছে। আঠারোর তরুণী থেকে ৭২ বছরের বৃদ্ধা—শাহিন বাগের রাস্তায় যেমন সব বয়সের মহিলাদের দেখা যাচ্ছে, একই ছবি পার্কসার্কাসেও। কারও কোলে বাচ্চা, কেউ বা এসেছেন পিঠে পড়ার ব্যাগ নিয়ে। আন্দোলনকারীরা জানিয়েছেন, অনির্দিষ্টকাল চলবে এই আন্দোলন। রাজিয়া বেগম নামের এক আন্দোলনকারী এদিন সংবাদমাধ্যমের সামনে বলেন, “আমি সিরাজউদৌল্লার বংশের মেয়ে। সপ্তদশ শতাব্দী থেকে আমার পূর্ব পুরুষরা এদেশে রয়েছেন। আর হঠাৎ করে আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহকে কাগজ দেখাতে হবে? প্রমাণ দিতে হবে আমার বংশ পরম্পরার?” শাহিনবাগের সঙ্গে আরও মিল রয়েছে কলকাতার। ওখানেও যেমন পুরুষরা আড়ালে থেকে আন্দোলনকে সাহায্য করছেন, এখানেও তাই। সামনের সারিতে মহিলারাই। এক আন্দোলনকারী তরুণী বলেন, “এই ভারতবর্ষ গান্ধীবাদের দেশ। এখানে গডসেবাদ চলবে না।”

```