Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গোয়ায় তৃণমূলের গৃহলক্ষ্মী যোজনা নোবেল পদক পাওয়ার যোগ্য, কটাক্ষ চিদম্বরমের

দ্য ওয়াল ব্যুরো: গোয়ায় তৃণমূলের গৃহলক্ষ্মী যোজনা নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য বলে কটাক্ষ করলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। শনিবার তৃণমূল ঘোষণা করেছে গোয়ায় তারা সব ক‘টি অর্থাৎ ৪০ আসনেই লড়াই করবে এবং ক্ষমতায়

গোয়ায় তৃণমূলের গৃহলক্ষ্মী যোজনা নোবেল পদক পাওয়ার যোগ্য, কটাক্ষ চিদম্বরমের

শেষ আপডেট: 12 December 2021 12:48

দ্য ওয়াল ব্যুরো: গোয়ায় তৃণমূলের গৃহলক্ষ্মী যোজনা নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য বলে কটাক্ষ করলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। শনিবার তৃণমূল ঘোষণা করেছে গোয়ায় তারা সব ক‘টি অর্থাৎ ৪০ আসনেই লড়াই করবে এবং ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের একজন মহিলাকে মাসে পাঁচ হাজার টাকা করে দেবে। ওই প্রকল্পেরই নাম গৃহলক্ষ্মী যোজনা। তৃণমূলের এই ঘোষণা সব দলেরই সমালোচনার মুখে পড়েছে। তবে চিদম্বরমের প্রতিক্রিয়াই সবচেয়ে তীক্ষ্ণ। তাঁর কথায়, ‘গড ব্লেস গোয়া।’ রবিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়া পৌঁছেছেন। তার আগে সকালে তৃণমূলের শনিবারের ঘোষণা নিয়ে টুইট করেন প্রবীণ কংগ্রেস নেতা চিদম্বরম। তিনিই গোয়া কংগ্রেসের নির্বাচনী দায়িত্বে আছেন। গোয়ায় ত্রিমূখী লড়াই অবশ্যম্ভাবী এবং বিজেপির তুলনায় তৃণমূলের আসল লড়াই কংগ্রেসের। হাত চিহ্নের ভোট টেনেই ওই উপকূলীয় রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে জোড়া ফুল। তৃণমূলের গৃহলক্ষ্ণী যোজনা গোয়ার মতো ছোট রাজ্যের জন্য কত বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়াতে পারে, ব্যাখ্যা দিয়ে চিদম্বরম বলেছেন, গোয়ায় সাড়ে তিন লাখ পরিবার পরিবারকে মাসে পাঁচ হাজার টাকা করে দিতে হলে মাসে অতিরিক্ত ১৭৫ কোটি, বছরে ২১০০ কোটি টাকা দরকার হবে। কোথা থেকে আসবে এই অর্থ? তাঁর দাবি গোয়ার মতো ছোট রাজ্যটির ঘাড়ে এখনই ২৩ হাজার ৪৭৩ কোটি টাকার ঋণের বোঝা চেপে আছে। চিদম্বরমের কথায় পরিষ্কার, কংগ্রেস গোয়ায় টাকা-পয়সা বিলনোর রাস্তায় হাঁটবে না। দু’দিন আগেই কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী গোয়া সফরে গিয়ে জানিয়ে এসেছেন, কংগ্রেস ক্ষমতায় ফিরলে সরকারি চাকরিকে ৩০ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষণ করবে। ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় আগের ভোটে কংগ্রেস ১৭টি আসন জিতেছিল। তৃণমূল শূন্য দিয়ে শুরু করছে। পয়লা লড়াইয়েই ক্ষমতা দখলের লক্ষ্যে তারা পরিবার পিছু পাঁচ হাজার টাকা করে দেওয়ার মতো অবাক করা প্রতিশ্রুতি দিয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

```