Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অক্সফোর্ড টিকার একটি ভায়ালের দাম জানাল সেরাম, আজ থেকেই অর্ডার দিতে পারে সরকার

দ্য ওয়াল ব্যুরো: অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার টিকা তথা ভারতে তৈরি কোভিশিল্ড টিকা কম দামেই দেশবাসীকে দেওয়া হবে, এমনটাই জানিয়েছিল সংস্থার প্রধান আদর পুনাওয়ালা। তিনি বলেছিলেন, প্রথম পাঁচ কোটি ডোজ রাখা হয়েছে শুধু দেশের নাগরিকদের জন্যই। পুনাওয়ালা

অক্সফোর্ড টিকার একটি ভায়ালের দাম জানাল সেরাম, আজ থেকেই অর্ডার দিতে পারে সরকার

শেষ আপডেট: 10 January 2021 18:30

দ্য ওয়াল ব্যুরো: অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার টিকা তথা ভারতে তৈরি কোভিশিল্ড টিকা কম দামেই দেশবাসীকে দেওয়া হবে, এমনটাই জানিয়েছিল সংস্থার প্রধান আদর পুনাওয়ালা। তিনি বলেছিলেন, প্রথম পাঁচ কোটি ডোজ রাখা হয়েছে শুধু দেশের নাগরিকদের জন্যই। পুনাওয়ালা আজ ফের ঘোষণা করেছেন, সরকারকে প্রথম দশ কোটি ডোজ দেওয়া হবে একেবারে কম দামে। টিকার প্রতিটি ভায়ালের দাম পড়বে ২০০ টাকা। সেরাম প্রধান পুনাওয়ালা জানিয়েছেন, আজ থেকেই সম্ভবত টিকার ডোজের অর্ডার দিতে পারে কেন্দ্রীয় সরকার। পাঁচ কোটি ডোজ এখনই তৈরি আছে। ভায়াল প্রতি ২০০ টাকা দামে সরকারকে বিক্রি করা হবে। প্রথম লটে দশ লক্ষ টিকার ডোজ দেওয়া হবে। তারপর প্রতি সপ্তাহে কয়েক লক্ষ করে টিকার ডোজ সরবরাহ করা হবে। চাহিদা মতো রাজ্যে রাজ্যে টিকার বন্টন হবে। মোট দশ কোটি কোভিশিল্ড টিকার ডোজ দেশবাসীর জন্যই সংরক্ষণ করা থাকবে। ভিন দেশে টিকার রফতানি হবে মার্চ-এপ্রিলের পরে। ইতিমধ্যেই ব্রাজিল, নেপাল, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া সহ একাধিক দেশ টিকা কেনার প্রস্তাব দিয়ে রেখেছে। আদর অবশ্য আগে বলেছিলেন, টিকার প্রতি ডোজের দাম পড়তে পারে ২৫০ টাকা। সরকারকে এই দামেই টিকা দেওয়া হবে। তবে দরকার পড়লে দাম কমানো হতে পারে। আর বেসরকারি সংস্থাগুলিকে ডোজ প্রতি ১০০০ টাকা দামে টিকা বিক্রি করা হবে। তবে টিকার উৎপাদন ও বাদবাকি পরিস্থিতি বিচার করে ডোজ প্রতি দাম ৬০০-৭০০ টাকাও রাখা হবে পারে বলে জানিয়েছেন তিনি। সেরাম কর্ণধারের বক্তব্য, সরকার আগে থেকেই এই টিকার ডোজ কেনার জন্য কথাবার্তা বলে রেখেছে। অর্ডার এলেই সরবরাহ শুরু হবে। ই টিকা সংরক্ষণেও কোনও ঝামেলা নেই। খুব ঠান্ডার দরকার পড়বে না। কোল্ড-স্টোরেজের স্বাভাবিক তাপমাত্রা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসেই টিকা ভাল থাকবে। তাই ভ্যাকসিনে ট্রান্সপোর্টে কোনও সমস্যা হবে না। মকর সংক্রান্তি পেরিয়ে ১৬ জানুয়ারি থেকে গণহারে টিকাকরণ শুরু হবে ভারতে। প্রথম ৩০ কোটিকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রথমে ডাক্তার, স্বাস্থ্যকর্মী তথা কোভিড ফ্রন্টলাইন ওয়ার্কারদের (পুলিশ, পুরসভার কর্মীরা) টিকা দেওয়া হবে। এর পরে প্রবীণ ও কোমর্বিডিটির রোগীরা টিকার অগ্রাধিকার পাবেন। ৫০ বছরের কম যাঁদের শরীরে ক্রনিক রোগ রয়েছে তাঁদেরও রাখা হয়েছে টিকার অগ্রাধিকারের তালিকায়। চার ক্যাটেগরিতে হবে টিকাকরণ। ৩০ কোটি মানুষকে ভ্যাকসিনের দুটি করে ডোজ দিতে মোট ৬০ কোটি ডোজ দরকার পড়বে। এই বিপুল পরিমাণ ডোজ সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক তৈরি করবে। দুই সংস্থাই জানিয়েছে, তারা একজোট হয়ে টিকার উৎপাদন ও বিতরণ করবে।

```