Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১২০ বছর পর লাইব্রেরিতে ফিরল বিজ্ঞানের দুষ্প্রাপ্য বই! অনাদায়ী জরিমানার অঙ্ক শুনলে আঁতকে উঠবেন

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, বই নাকি একবার কাউকে ধার দিলে তা আর ফেরত পাওয়া যায় না। বইপ্রেমী মাত্রেই সেকথা বিশ্বাসও করেন। লাইব্রেরি হলে তাও ইস্যু হয়ে যাওয়া বইয়ের হিসেব থাকে। বই নিয়ে যাওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিতে হয় সেই বই। অন্যথায় জর

১২০ বছর পর লাইব্রেরিতে ফিরল বিজ্ঞানের দুষ্প্রাপ্য বই! অনাদায়ী জরিমানার অঙ্ক শুনলে আঁতকে উঠবেন

শেষ আপডেট: 10 July 2023 09:27

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, বই নাকি একবার কাউকে ধার দিলে তা আর ফেরত পাওয়া যায় না। বইপ্রেমী মাত্রেই সেকথা বিশ্বাসও করেন। লাইব্রেরি হলে তাও ইস্যু হয়ে যাওয়া বইয়ের হিসেব থাকে। বই নিয়ে যাওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিতে হয় সেই বই। অন্যথায় জরিমানা, কিংবা গ্রন্থাগারের সদস্যপদ খারিজ হয়ে যেতে পারে। তবে ব্যক্তিগত সংগ্রহে থাকা বই অন্যকে পড়তে দিয়ে সেই বই আর ফেরত পাননি, এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে ব্যতিক্রম যে নেই, তা নয়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি লাইব্রেরি থেকে ইস্যু হওয়া একটি বই দীর্ঘদিন পর ফেরত এসেছে সেখানে (library overdue books)। সেই দীর্ঘদিন মানে দশ-বিশ বছর নয়, ১১৯ বছর! হ্যাঁ, শতাব্দী পেরোনোর পর শেষমেশ ঘরে ফিরেছে ঘরের বই (Book Returned To Library)।

ম্যাসাচুসেটসের নিউ বেডফোর্ড ফ্রি পাবলিক লাইব্রেরি থেকে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের লেখা 'অ্যান এলিমেন্টারি ট্রিটিজ অন ইলেক্ট্রিসিটি' শীর্ষক বইটি ইস্যু করা হয়েছিল ১৯০৪ সালে। বিদ্যুতের আবিষ্কার এবং উন্নতি বিষয়ক বইটি প্রকাশিত হয়েছিল ১৮৮২ সালে। বইটি লাইব্রেরি থেকে একবার বের হওয়ার পর আর ফেরত আসেনি। উল্টে এত বছর পর এদিক সেদিক ঘুরে হাতবদল হয়ে সেটির ঠাঁই হয়েছিল ম্যাসাচুসেটস থেকে ৯০০ মাইল দূরে পশ্চিম ভার্জিনিয়ার একটি বইয়ের স্তূপে, যেগুলি মূলত কারও না কারও দান করা।

সেখানেই এই বইটি চোখে পড়ে যায় পশ্চিম ভার্জিনিয়া ইউনিভার্সিটি লাইব্রেরির দুষ্প্রাপ্য বই সংগ্রহের কিউরেটর স্টুয়ার্ড প্লেইনের। দেখামাত্রই তাঁর জহুরির চোখ বুঝে নেয়, শতাব্দী প্রাচীন এই বিজ্ঞান বিষয়ক বইটি ঠিক কতটা বহুমূল্য। বিন্দুমাত্র না ভেবে ভেবে চ্যারিটি বিন থেকে বইটি তুলে নেন তিনি। হাতে নিয়ে পাতা উল্টে দেখেন, সেখানে 'উইথড্রন' লেখা স্টিকার লাগানো রয়েছে তখনও, যা থেকে স্পষ্ট, সেটি লাইব্রেরি থেকে ইস্যু হওয়া বই।

এরপরেই নিউ বেডফোর্ড ফ্রি পাবলিক লাইব্রেরির সঙ্গে যোগাযোগ করে বইটি সেখানে ফেরত পাঠিয়ে দেন স্টুয়ার্ড। ১১৯ বছর পর সেই দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য বইটি ফেরত পেয়ে আপ্লুত নিউ বেডফোর্ড ফ্রি পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ। ফেসবুক পেজে বইটির ছবি পোস্ট করে লাইব্রেরির তরফে লেখা হয়, 'ধার নেওয়া বই ফেরত দেওয়ার জন্য কোনও সময়ই 'দেরি' নয়।' তারা আরও জনিয়েছে, বইটি তাদের বিশেষ সংগ্রহে থাকা একটি বই ছিল, যা প্রায় ১২০ বছর আগে হারিয়ে গিয়েছিল।

নিউ বেডফোর্ড ফ্রি পাবলিক লাইব্রেরিরতে নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বই ফেরত দিতে না পারলে দিনপ্রতি ৫ সেন্ট জরিমানা দিতে হয়। সেই হিসেবে ১১৯ বছরে বই ফেরত না দেওয়ার জন্য ২১০০ ডলার অর্থাৎ ভারতীয় টাকায় ১ লক্ষ ৭৪ হাজার টাকা জরিমানা দেওয়ার কথা। বলা বাহুল্য, সেই টাকা পাননি লাইব্রেরি কর্তৃপক্ষ।

হেমা ছিলেন 'সত্যম শিবম সুন্দরম'-এর প্রথম পছন্দ, রাজ কাপুর আঁচল নামানোর প্রস্তাব দিতেই…


```