Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫০০-র বেশি মৃত্যুদণ্ড এক বছরে! মৌলবাদের দাপটে ক্ষতবিক্ষত ইরান

দ্য ওয়াল ব্যুরো: নাজিম হিকমত লিখেছিলেন, 'মানুষের মুন্ডুটা তো বোঁটার ফুল নয়, ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে!' ইরান (Iran) যেন প্রতিদিন প্রমাণ করছে, মানুষের মুন্ডু এখন সে দেশে বোঁটার ফুলের মতোই। ইচ্ছে করলেই টুক করে ছিঁড়ে নেওয়া যায়। পুলিশি নির্যাত

৫০০-র বেশি মৃত্যুদণ্ড এক বছরে! মৌলবাদের দাপটে ক্ষতবিক্ষত ইরান

শেষ আপডেট: 6 December 2022 09:36

দ্য ওয়াল ব্যুরো: নাজিম হিকমত লিখেছিলেন, 'মানুষের মুন্ডুটা তো বোঁটার ফুল নয়, ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে!' ইরান (Iran) যেন প্রতিদিন প্রমাণ করছে, মানুষের মুন্ডু এখন সে দেশে বোঁটার ফুলের মতোই। ইচ্ছে করলেই টুক করে ছিঁড়ে নেওয়া যায়।

পুলিশি নির্যাতনে মাহশা আমিনির মৃত্যুর পর থেকেই অগ্নিগর্ভ ইরান। হিজাব বিরোধী আন্দোলনে পথে নেমেছিল শ'য়ে শ'য়ে মানুষ। সেই আন্দোলন কঠোর হাতে দমানোর চেষ্টা করেছিল ইরান প্রশাসন। অনেককে জেলে ঢুকিয়ে, অনেককে মৃত্যুদণ্ড (capital punishment) দিয়ে পরিস্থিতি আয়ত্তে আনতে চেয়েছিল সরকার। কিন্তু সম্প্রতি চাপে পড়ে হিজাব আইন সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে ইরান।

এরমধ্যেই প্রকাশ্যে এল একটি তথ্য। জানা গেছে, চলতি বছরে এখনও পর্যন্ত ৫০০-এরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান, যা গত বছরের থেকেও অনেক বেশি। সোমবার, ৫ ডিসেম্বর এক প্রতিবেদনে নরওয়ের সংস্থা ইরান হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, এই বছর ইরানে অন্তত ৫০৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে মনে করা হচ্ছে। তারা এখনও বিষয়টি নিয়ে কাজ করছেন।

এই প্রতিবেদনে আরও বলা হয় যে, ইরানে চলতি বছরে মৃত্যুদণ্ডের এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক। যা বুঝিয়ে দিচ্ছে আগামীদিনে এই বিশ্ব কোনদিকে এগোচ্ছে। উল্লেখ্য, ইজরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করার অভিযোগে রবিবারই চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সদ্য প্রকাশিত পরিসংখ্যানে রয়েছে তাঁদের নামও। এই মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, তেহরানের বাইরে কারাজ শহরের রাজাই শাহর কারাগারে ওই চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাত মাস আগে তাঁদের গ্রেফতার করা হয়েছিল।

ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি মগাদ্দাম এক বিবৃতিতে বলেন, ‘বন্ধ দরজার আড়ালে এঁদের সবার বিচার করা হয়েছে। এখানে সুষ্ঠুভাবে বিচার হয়নি। তাঁদের এই সাজার মধ্যে আইনি বৈধতার যথেষ্ট অভাব ছিল। আসলে এভাবে মৃত্যুদণ্ড দিয়ে সবার মনে ভীতির সঞ্চার করতে চাইছে ইরান সরকার।'

তথ্য অনুযায়ী, ইরানে গত পাঁচ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএইচআর। ২০২১ সালে ৩৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল সেদেশে। ২০২০ সালে এই সংখ্যাটা ছিল ২৬৭ জন।

ইরানের হিজাব আইনে বদল! চাপের মুখে শেষমেশ হার মানল এত বছরের গোঁড়ামি


```