Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলে সরস্বতী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ ৪০ পড়ুয়া

 দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোর প্রসাদ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল ৪০ জনেরও বেশি স্কুল পড়ুয়া। রবিবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লোহারডাগায়। পড়ুয়াদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার স্থানীয় একটি স্কুলে সরস্বতী পুজো হচ্ছিল। সেই উপলক্ষ্য

স্কুলে সরস্বতী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ ৪০ পড়ুয়া

শেষ আপডেট: 10 February 2019 18:30

 দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোর প্রসাদ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল ৪০ জনেরও বেশি স্কুল পড়ুয়া। রবিবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লোহারডাগায়। পড়ুয়াদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার স্থানীয় একটি স্কুলে সরস্বতী পুজো হচ্ছিল। সেই উপলক্ষ্যে পড়ুয়াদের মধ্যে বোঁদে প্রসাদ বিতরণ করা হয়েছিল। স্কুলে সেই প্রসাদ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বমি করতে শুরু করে শিশুরা। একের পর এক ছাত্র অসুস্থ হয়ে পড়তে থাকে। তাদের স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকরা। প্রশাসন সূত্রের খবর, অধিকাংশ পড়ুয়ার বয়স ছয় থেকে সাতের মধ্যে। লোগারডাগা জেলা শিক্ষা আধিকারিক রতন মাহওয়ার জানান, প্রশাসন তদন্ত করে দেখছে এই বিষক্রিয়া কী ভাবে হলো। যারা দোষী, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে তিনি জানান। যারা বোঁদে তৈরি করেছিলেন, তাঁরা জানিয়েছেন, স্থানীয় দোকান থেকে বোঁদে তৈরির জিনিস আনা হয়েছিল। কী ভাবে এমন হলো তা বোঝা যাচ্ছে না। গত ডিসেম্বরে কর্ণাটকের চমারাজনগরে মন্দিরের প্রসাদ খেয়ে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছিল। ফরেনসিক পরীক্ষায় ভাত ও সব্জির ওই প্রসাদে মোনোক্রোটোফস ও অর্গানোফসফেট নামে দুটি উপাদান পাওয়া গেছিল। এই দুটি অত্যন্ত বিষাক্ত কীটনাশক। লোগারগাগার এই স্কুলের প্রসাদে কী থেকে বিষক্রিয়া হলো তা দেখতে প্রসাদের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে।

```