Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানে হিন্দুদের বিরুদ্ধে হামলা, গ্রেফতার ২০০-র বেশি, কঠোর হাতে দমনের নির্দেশ ইমরান প্রশাসনের

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রতিবাদে ইসালামাবাদ লাগাতার ভারত বিরোধী আক্রমণ শানাচ্ছে ঠিকই। কিন্তু সে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনা রুখতে এ বার কড়া পদক্ষেপ করল পাক সরকার। সংখ্যালঘুদের পরিচালিত স্কুল ও মন

পাকিস্তানে হিন্দুদের বিরুদ্ধে হামলা, গ্রেফতার ২০০-র বেশি, কঠোর হাতে দমনের নির্দেশ ইমরান প্রশাসনের

শেষ আপডেট: 16 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রতিবাদে ইসালামাবাদ লাগাতার ভারত বিরোধী আক্রমণ শানাচ্ছে ঠিকই। কিন্তু সে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনা রুখতে এ বার কড়া পদক্ষেপ করল পাক সরকার। সংখ্যালঘুদের পরিচালিত স্কুল ও মন্দিরে ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২১৮ জনকে। গত কয়েকদিন ধরে সিন্ধুর ঘোটকি জেলায় গোষ্ঠী সংঘর্ষ চূড়ান্ত আকার নিয়েছে। ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে সিন্ধু পাবলিক স্কুলের এক হিন্দু শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ভাঙচুর চালানো হয়েছে এলাকার তিনটি মন্দিরে। স্কুলে ঢুকেও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ঘোটকির অ্যাডিশনাল ইনস্পেকটর জেনারেল জামিল আহমেদ জানিয়েছেন, তিনটি পৃথক ঘটনায়—সিন্ধু পাবলিক স্কুলের আসবাব ভাঙচুর, সাচো সত্রম দাস মন্দিরে ঢুক দাঙ্গা এবং স্থানীয় হিন্দুদের বাড়ি ও দোকানপাট ভাঙচুর করার অভিযোগে মোট ২১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কথায়, ‘‘ধৃতদের মধ্যে ৬১ জনকে সনাক্ত করা গেছে। তারা এলাকায় নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। সংখ্যালঘু হিন্দুদের উপর এই অত্যাচারের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।’’ ঘটনার সূত্রপাত সিন্ধু পাবলিক স্কুলে। মহম্মদ ইহতিশাম নামে এক ছাত্রের বাবা পুলিশে লিখিত অভিযোগ জানায় যে, স্কুলের প্রিন্সিপাল নোটন লাল তাঁর ছেলেকে আপত্তিকর ভাষায় বকাবকি করেছে। ক্লাসে পড়া না পারার জন্য নাকি ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে নোটন লালের বিরুদ্ধে পাকিস্তান পেনাল কোডের ২৯৫ (সি) ধারায় মামলা দায়ের করা হয়। প্রিন্সিপালকে গ্রেফতার করতে এলেই ফুঁসে ওঠে স্থানীয় সংখ্যালঘুরা। শিক্ষকের পাশে দাঁড়ায় স্কুল কর্তৃপক্ষও। শুরু হয়ে যায় দু’পক্ষের বচসা, হাতাহাতি। এর পরেই স্থানীয় কিছু যুবক স্কুল চত্বরে ঢুকে পড়ে অশান্তি শুরু করে দেয়। অভিযোগ, প্রিন্সিপালকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। ভেঙেচুরে তছনছ করে দেয় স্কুলের আসবাবপত্র। গত রবিবার অশান্তি ফের সপ্তমে ওঠে। ঘোটকির স্থানীয় সংখ্যালঘুদের উপর ফের হামলা হয়। বাড়িঘরে ঢুকে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। সাচো সত্রম দাস মন্দিরেও হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, আরও দু’টি মন্দিরে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনার প্রতিবাদে মন্দির চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় সংখ্যালঘুরা। তাঁদের সঙ্গে যোগ দেন এলাকার বহু মুসলিমও। গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। সিন্ধুর মানবাধিকার কমিশনের শীর্ষ আধিকারিক কপিল দেব চাঁর টুইটার অ্যাকাউন্টে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে পাক সরকারের হস্তক্ষেপ দাবি করেন। তিনি লেখেন, ‘‘সিন্ধু প্রদেশে হিন্দুরা এমনিতেই সংখ্যালঘু। তার উপর অত্যাচারিত। আমরা হিন্দু হলেও পাকিস্তানি। নিজের দেশেই আমরা সুরক্ষিত নই। মহরমের দিন আমরা কী ভাবে থাকি, একবার ভেবে দেখুন। ঘোটকির এই ঘটনা সব সীমাকে ছাড়িয়ে গেছে।’’ যদিও ঘোটকির গোষ্ঠী সংঘর্ষের প্রসঙ্গে এখনও মুখ খোলেনি পাক মানবাধিকার মন্ত্রী শিরিন মাজ়ারি। সোশ্যাল মিডিয়ায় শিরিনের বিরুদ্ধে তোপ দেগে অনেকেই বলেছেন, কাশ্মীরে ৩৭০ ধারা রদকে অযৌক্তিক বলেছিলেন শিরিন। আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেছিলেন। অথচ তাঁর নিজের দেশেই হিন্দুরা আক্রান্ত, অত্যাচারিত। এখন তিনি কী বলবেন!

```