Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবরাত্রিতে মাংস বিক্রি করা যাবে না! হুমকি, মারধরে গুরুগ্রামে ২৫০ মাংসের দোকান বন্ধ করলো হিন্দু সেনারা

দ্য ওয়াল ব্যুরো: শনিবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে চৈত্র নবরাত্রির উৎসব। চলবে মঙ্গলবার পর্যন্ত। আর নবরাত্রিতে মাংস বিক্রি? নৈব নৈব চ। উৎসব শুরুর মুখে চোখ রাঙিয়ে গুরুগ্রামের প্রায় ২৫০টি দোকানে ঝাঁপ ফেলে দিল হিন্দু সেনারা। হুমকি দেওয়া হলো আরও

নবরাত্রিতে মাংস বিক্রি করা যাবে না! হুমকি, মারধরে গুরুগ্রামে ২৫০ মাংসের দোকান বন্ধ করলো হিন্দু সেনারা

শেষ আপডেট: 7 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: শনিবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে চৈত্র নবরাত্রির উৎসব। চলবে মঙ্গলবার পর্যন্ত। আর নবরাত্রিতে মাংস বিক্রি? নৈব নৈব চ। উৎসব শুরুর মুখে চোখ রাঙিয়ে গুরুগ্রামের প্রায় ২৫০টি দোকানে ঝাঁপ ফেলে দিল হিন্দু সেনারা। হুমকি দেওয়া হলো আরও কয়েকশো মাংসের দোকানের মালিককে। লাঠি, তলোয়ার, হকি স্টিক নিয়ে জোর জবরদস্তি মাংসের দোকান বন্ধ করার ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গেছে, মাংসের দোকানগুলোতে হম্বিতম্বি করছেন স্বঘোষিত হিন্দু সেনারা। প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র। জোর করে বন্ধ করে দেওয়া হচ্ছে দোকানের শাটার। গত শনিবার থেকে সোমবার পর্যন্ত গুরুগ্রামের পালাম বিহার, বাদশাহপুর, ওম বিহার-সহ একাধিক জায়গায় প্রায় ২৫০টি মাংসের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুগ্রামের অনেক দোকানদার এ দিনও তাঁদের মাংসের দোকানের শাটার বন্ধ রেখেছেন। এক মাংস বিক্রেতার কথায়, ‘‘আমি দোকান খুলে পরিষ্কার করছিলাম। সেই সময় কয়েকটি ছেলে এসে আমাকে দোকান বন্ধ করার জন্য হুমকি দিতে থাকে। রাজি না হলে তারা মারধরও করে। অথচ এই দোকান চালানোর লাইসেন্স আছে আমার।’’ https://twitter.com/ANI/status/1114552045334192128 গুরুগ্রাম শাখার শিবসেনা সভাপতি গৌতম সাইনি বলেছেন, ‘‘‌প্রতিটি মাংসের দোকানের মালিক, কেএফসি এবং অন্যান্য ফাস্ট ফুডের দোকান মালিকদের নোটিস পাঠিয়েছি আমরা। নবরাত্রির দিনগুলোতে এই দোকান ধাবা, রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি মঙ্গলবারও দোকান বন্ধ রাখা বাধ্যতামূলক।’’ হিন্দু সেনার গুরুগ্রাম ইউনিটের প্রধান রিতু রাজের কথায়, ‘‘আমাদের সংগঠনের ২০০ জন সদস্য গুরুগ্রামের চারদিকে মাংসের দোকানগুলির উপর নজর রাখছে। নবরাত্রির দিনগুলিতে কোনও দোকানই খুলতে দেওয়া হবে না।’’ দক্ষিণপন্থী হিন্দু সংগঠনের ৪০ জনকে চিহ্নিত করে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ(পশ্চিম) সুমের সিং। তাঁর কথায়, ‘‘সিসিটিভি ফুটেজ দেখে রাকেশ ও প্রমোদ-সহ ৪০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এদেরকেই শনিবার থেকে মারমুখী ভূমিকায় দেখা গিয়েছিল। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।’’

```